মালাইকাকে কবে বিয়ে করছেন? এই প্রশ্নের কী উত্তর দিলেন অর্জুন!
তার আগামী সিনেমা পানিপথের প্রচার নিয়ে এখন খুব ব্যস্ত অভিনেতা অর্জুন কাপুর।
তার আগামী সিনেমা পানিপথের প্রচার নিয়ে এখন খুব ব্যস্ত অভিনেতা অর্জুন কাপুর। এই সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর। এবং অভিনয়ে রয়েছেন কৃতি শ্যানন, সঞ্জয় দত্তর মতো খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা।

তবে এই সিনেমার পাশাপাশি অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা থেমে নেই সংবাদমাধ্যমে। মালাইকা অরোরার সঙ্গে বেশ কিছু বছর ধরে তিনি সম্পর্কে আছেন বলে খবর। এবং বারবার তাঁর বিয়ের খবর বাতাসে ভাসতে শুরু করে।
অর্জুন কাপুরকে বিয়ের পরিকল্পনা নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করার পর তিনি উত্তর দিয়েছেন। বলেছেন, তিনি যবে পরিকল্পনা করবেন প্রথমে সংবাদমাধ্যমকেই জানাবেন। আপাতত যে তাঁর বিয়ে করার একদম ইচ্ছে নেই, তা বুঝিয়ে দিয়েছেন অর্জুন।
পরিচিত মুখ হলেই বারবার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। মানুষ তাঁর প্রত্যেকটি দিক নিয়ে আলোচনা করে। কাটাছেঁড়া করে। এই বিষয়ে অর্জুনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, তারকা হতে হলে এই বিষয়গুলি মূল্য দিতেই হবে। এক ধরনের মানুষ আছেন যারা এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আগ্রহ রাখেন। ফলে কাউকেই আটকানো সম্ভব নয় বলে অর্জুন জানিয়েছেন।
পানিপথ সিনেমাটির কথা বলতে গেলে বলতে হয়, তৃতীয় পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করেই এই সিনেমাটি তৈরি হয়েছে। মারাঠা-আফগানদের মধ্যে যুদ্ধকে এখানে দেখানো হয়েছে। মারাঠা বীর সদাশিব রাও ভাওয়ের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন। তাঁর স্ত্রী হিসেবে অভিনয় করছেন কৃতি শ্যানন। তাঁর চরিত্রের নাম পার্বতী বাই। অন্যদিকে আফগান শাসক আহমেদ শাহ আবদালীর চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।












Click it and Unblock the Notifications