টুইটারে ট্রেন্ডিং 'পাঠান টিজার', তবে কি আগামী মাসেই মুক্তি পাবে এই সিনেমার টিজার?

টুইটারে ট্রেন্ডিং 'পাঠান টিজার', তবে কি আগামী মাসেই মুক্তি পাবে এই সিনেমার টিজার?

কিং খান মানেই এখনও অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা। তাঁর ছবি মুক্তি পাওয়া মানেই ভক্তদের মনে এক আলাদাই খুশি, তা জানতে বাকি নেই কারোর। তবে বলিউড সুপারস্টার শাহরুখ খান দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন। কিং খানকে শেষ দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। তারপর পর থেকে অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে তাঁর পরবর্তী ছবি। এতদিন অভিনয় থেকে দূরে থাকার পর আগামী বছরই ভক্তদের প্রতীক্ষার অবসান সরিয়ে ফেলতে চলেছেন শাহরুখ খান। তার তিনটি ছবি ২০২৩ সালে মুক্তি পাবে, যার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।

কবে অভিনেতার জন্মদিন

কবে অভিনেতার জন্মদিন

সম্প্রতি, বলিউড সিনেমা 'পাঠান'এর পোস্টার প্রকাশ পেয়েছে, যার পর থেকে ভক্তদের হতাশা অনেকটাই বেড়ে গেছে। কবে এই সিনেমার টিজার মুক্তি পাবে সেই আশায় দিন গুঞ্ছেন অনুগামীরা। ভক্তদের দাবি, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এদিকে টুইটারে ভক্তরা দাবি করছেন যে এই বিশেষ দিনেই পাঠান সিনেমার টিজার মুক্তি পাবে। ভক্তদের এই কারণে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ পাঠান টিজারও লিখেছেন।

 কী দাবি অনুগামীদের

কী দাবি অনুগামীদের

ভক্তদের দাবি করে জানাচ্ছেন, পাঠানের টিজার আগামী মাসেই মুক্তি পেতে পারে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনোও এই বিষয়ে কোনোও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। হ্যাশট্যাগ দিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, 'শাহরুখের জন্মদিন ২ নভেম্বর এবং এটা নিশ্চিত যে পাঠানের টিজার মুক্তি পাবে।' আরেক ভক্ত লিখেছেন, 'পাঠানের টিজার লঞ্চ হবে ২রা নভেম্বর।' ওপর আরেকজন লিখেছেন্ আগামী দুই সপ্তাহের মধ্যেই মুক্তি পাবে এই সিনেমার টিজার। এক ব্যবহারকারী লিখেছেন, সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ১০০ মিলিয়ন ভিউ হবে।

 কবে মুক্তি পাবে পাঠান সিনেমাটি

কবে মুক্তি পাবে পাঠান সিনেমাটি

শাহরুখের ছবি পাঠান আগামী বছর মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ব্যাং-ব্যাং-এর মতো অ্যাকশন ছবি তৈরি করেছেন। এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজানকে (সলমন খান)। যদিও এখানেই শেষ নয় পাঠান সিনেমার পর শাহরুখ খান অভিনীত আরো দুটি সিনেমা মুক্তি পাবে। ছবির নাম জওয়ান ও ডানকি। সিনেমাগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+