বিয়ের পিঁড়িতে কবে বসতে চলেছেন পরিণীতি, কার সঙ্গেই বা চারহাত এক হবে অভিনেত্রীর?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে পরিণীতি চোপড়ার। অভিনেত্রী সব সময় তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন। কাজ ছাড়াও সুন্দর লুকের কারণে মাঝে মধ্যেই তিনি অনুগামীদের লাইম লাইট কেড়ে থাকেন। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে নাকি ডেটিং করছেন পরিণীতি চোপড়া।

রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন।
অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।
তাদের বিয়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, তাই তারা ডিনারে যাচ্ছেন। শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করা হবে। যদিও বর্তমানে রাঘব ও পরিণীতি কাজের জন্য খুব ব্যস্ত। যখন অনুষ্ঠান হবে তখন পরিবারের সকল সদস্যকে নিয়েই সেই অনুষ্ঠান আয়োজিত হবে। তখন সকলের সামনে সেই সুখবরটি প্রকাশিত হবে।
এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার বিষয়।
অপরদিকে, বলিউড অভিনেত্রী আরবাজের খানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে রয়েছেন মালাইকা আরোরা। মাঝে মধ্যেই তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। শুধু তাই নয় তারা দুজন দুজনকে যে খুব ভালোবাসেন তার প্রমাণও বারবার তারা দিয়েছেন। তিনি অল্প বয়সী একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে অনেক কথা বলেছেন, জানিয়েছেন তার বিয়ের পরিকল্পনা নিয়েও, দেখুন তিনি কী জানালেন।
১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত, বর্তমানে মালাইকা আরোরা জানিয়েছেন, তারা একে অপরকে কোনও কাজেই বাধা দেন না, তারা যেটা মনে করেন তারা সেটাই করে থাকেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি অর্জুন কাপুরের সঙ্গে একটি সম্পর্ক বজায় রেখে চলেছেন, রয়েছেন ভালোবাসার সম্পর্কে। মালাইকা আরোরা কিন্তু বারবার জানিয়েছেন, ভালোবাসার কোনও বয়স হয় না। যেকোন বয়সেই ভালবাসা যায়, ভালোবাসার সম্পর্কে কোন বয়স নেই, নেই কোনও বাধাও। আমার মনে হয় আমি আর অর্জুন এখন প্রি- হানিমুন পিরিয়ড কাটাচ্ছি... জীবনটা উপভোগ করছি।












Click it and Unblock the Notifications