রিয়া চক্রবর্তীর বাড়ি পৌঁছল বিহার পুলিশ, দেখা মিলল না অভিনেত্রীর
রিয়া চক্রবর্তীর বাড়ি পৌঁছল বিহার পুলিশ, দেখা মিলল না অভিনেত্রীর
বৃহস্পতিবার থেকে বিহার পুলিশ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের আর্থিক লেনদেন সংক্রান্ত ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ শুরু করেছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গত মাসেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে।

বুধবারই বিহার পুলিশের দল মুম্বই পৌঁছায় এবং সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বাড়ি সহ বিভিন্ন জায়গায় যায়। পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, বিহার পুলিশ রিয়া চক্রবরতীর বাড়ি গিয়েও ফিরে এসেছে কারণ অভিনেত্রী সেই সময় বাড়ি ছিলেন না।
বিহার পুলিশ ইতিমধ্যেই সুশান্তের আর্থিন লেনদেন তদন্ত শুরু করে দিয়েছে। জানা গিয়েছে যে বান্দ্রার একটি ব্যাঙ্কে সুশান্তের অ্যাকাউন্ট ছিল বিহার পুলিশ সেখানেও খোঁজ খবর নিয়ে যায়। মুম্বই পুলিশের দ্বারা এই মামলায় জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের বয়ানের রেকর্ডও বিহার পুলিশকে দেওয়া হবে খুব শীঘ্রই। বিহার পুলিশ সুশান্তের সঙ্গে যোগ রয়েছে এমন কিছু ব্যক্তি যেমন রিয়া চক্রবর্তী ও প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে জিজ্ঞাসাবাদ করবে। সুশান্তের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা সহ তাঁর পরিবারের ছ’জনের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ দায়ের করেন।
সুশান্তের বাবার অভিযোগ, ২০১৯ সালের মে মাসে সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান রিয়া চক্রবর্তী, শুধুমাত্র বলিউডে ভবিষ্যত গড়ার জন্য। যদিও মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শম্ভুরাজ দেশাই বৃহস্পতিবার জানিয়েছেন যে বিহার পুলিশ কোনও নিয়ম মানছে না। তিনি বলেন, 'মুম্বই পুলিশ এই রেজিস্ট্রার করেছে এই কেসটি, প্রথম দিন থেকে আমরা তদন্ত করছি। যখন অন্য রাজ্য থেকে এ রাজ্যে কোনও পুলিশ তদন্তের জন্য আসে তখন কিছু নিয়ম মেনে চলতে হয় যা অনুসরণ করা উচিত। কিন্তু বিহার পুলিশ তা করছে না।’












Click it and Unblock the Notifications