কবে বিয়ে করছেন টলিউড ডিভা তনুশ্রী চক্রবর্তী?‌ কি বললেন অভিনেত্রী জেনে নিন

কবে বিয়ে করছেন টলিউড ডিভা তনুশ্রী চক্রবর্তী?‌ কি বললেন অভিনেত্রী জেনে নিন

শীতকাল মানেই বিয়ের মরশুম। চারদিকেই যেন বিয়ে বিয়ে ভাব। বলিউডে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিয়ে হয়ে গিয়েছে আর দু’‌দিন পরই বিয়ে হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। টলিউডে অবিবহিত সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তনুশ্রী চক্রবর্তী। সুতরাং তিনি কবে বিয়ে করছেন তা নিয়ে সকলের মনেই কৌতুহল রয়েছে। কিন্তু স্বয়ং তনুশ্রী কি বলছেন নিজের বিয়ের বিষয়ে আসুন জেনে নেওয়া যাক।

এখনই বিয়ের পরিকল্পনা নেই

এখনই বিয়ের পরিকল্পনা নেই

আগামী ১০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে তনুশ্রী ও পরমব্রত অভিনীত ছবি '‌অন্তর্ধান'‌। তারই মিউজিক লঞ্চে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তনুশ্রী তাঁর নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাখুলি জানালেন। তনুশ্রী জানান, এখন বিয়ের কোনও প্ল্যানই নেই তাঁর। তবে যখন বিয়ে করবেন, সকলকে জানিয়েই সাতপাকে বাঁধা পড়বেন।

রুদ্রনীল–তনুশ্রী সম্পর্ক

রুদ্রনীল–তনুশ্রী সম্পর্ক

প্রসঙ্গত, রুদ্রনীলের সঙ্গে একদা যে প্রেমের সম্পর্ক ছিল তনুশ্রীর এ কথা টলিপাড়ার প্রায় প্রত্যেকেরই জানা। নিজেরাও প্রেম নিয়ে রাখঢাক করেননি তেমন। টলিপাড়ায় কান পাতলেই রুদ্রনীল ও তনুশ্রীর সম্পর্কের কথা শোনা যেত। বিয়ে করার ঘোষণাও করা হয়েছিল অভিনেতার তরফে। কিন্তু বহুদূর এগিয়েও সে প্রেম পরিণতি পায়নি কোনও এক অজানা কারণে। এরপর তনুশ্রী ও রুদ্রনীল দু'‌জনেই এখন সিঙ্গেল। তবে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের ছবি 'আবার বছর কুড়ি পরে'-তে অভিনয় করেছেন একদা প্রেমিক-প্রেমিকা।

 রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্ক

রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্ক

তবে শোনা এও গিয়েছিল যে ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। রাজকুমার বা তনুশ্রী, কেউই আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি জনসমক্ষে। তবে সম্পর্কের বিষয়ে দু'জনেই মুখে কুলুপ আঁটলেও, টলিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে তাঁদের নাম।

তনুশ্রীর ঝুলিতে একাধিক সিনেমা

তনুশ্রীর ঝুলিতে একাধিক সিনেমা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শ্যমপুরের প্রার্থীও হয়েছিলেন কিন্তু জয়ী হতে পারেননি। এরপরই রাজনীতি থেকে বিদায় নিয়ে পুরোপুরি সিনেমার কেরিয়ারে মনোনিবেশ করেন তিনি। ১০ ডিসেম্বর 'অন্তর্ধান' মুক্তির পর অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক বড় রিলিজ। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের 'টনিক'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে 'আবার বছর কুড়ি পরে'। ছবিতে আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও রয়েছে জিতের 'রাবণ'। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুটিংয়ের ছবি। এছাড়াও নিজের রেস্তোরাঁর কাজ নিয়েও যথেষ্ট ব্যস্ত তনুশ্রী।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+