মাধুরী যখন গায়িকার ভূমিকায়...!

মাধুরীর সঙ্গে মা স্নেহলতা দীক্ষিতকেও দেখা যাবে গানের দৃশ্যটিতে
মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তাহলে তো বলা যায় গানও মাধুরীর রক্তে রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি রিয়্যালিটি শো-এ মাধুরীর গলায় গান শোনাও গিয়েছে। কিন্তু প্লেব্যাক সিঙ্গিং অন্য ব্যাপার।
এই ছবিতে রঙ্গি সাড়ি, গুলাবি চুড়িয়া বলে একটা লোকগীতি ঘরানার গান শোনা যাবে মাধুরীর গলায়। ছবির কোনও একটি দৃশ্যে দেখাও যাবে তাঁকে। শুধু তাই নয়, মাধুরীর মা স্নেহলতা দীক্ষিতকেও দেখা যাবে মেয়ের সঙ্গে।
গানটি কম্পোজ করেছেন ছবির পরিচালক সৌমিক সেন।












Click it and Unblock the Notifications