বিগ বি-কে চুমু খেয়ে সবাইকে চমকে দিলেন ইরফান খান!

সুজিত সরকারের পিকু ছবির সূত্রেই অমিতাভ বচ্চনের মুখোমুখি হওয়া ইরফানের। সেই পিকু ছবির শুটিংয়েরই শেষ দিনে সেটে নিজের আবেগকে আর আটকে রাখতে পারলেন না ইরান। আর ভাবুক হয়েই বিগ বি কে জড়িয়ে ধরে চুমু দিলেন ইরফান। আর এই ছবি দিয়েই একের পর এক টুইট করলেন ইরফান। শুধু বিগ বি নয়, প্রশংসায় পঞ্চমুখ হলেন ছবির অভিনেত্রী দীপিকা পাডুকোনের জন্যও।
বাবা ও মেয়ের মজাদার সম্পর্ককে ঘিরেই তৈরি হয়েছে পিকু। আর বাবা-মেয়ের সেই চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। এই ছবিতে আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। আর এই ছবির হাত ধরেই সুজিত সরকার, রনি লাহিড়ি, জুহি চাওলা অর্থাৎ 'ভিকি ডোনার' ছবির ত্রিমূর্তি আরও একবার একসঙ্গে কাজ করলেন।
সরস্বতী এনটারটেনমেন্ট ক্রিয়েশন লিমিটেড ও রাইসিং সান ফিল্মস-এর সহযোগিতায় এই ছবির প্রযোজনা করেছে এমএসএম মোশন পিরচারস। ২০১৫ সালের ৩০ এপ্রিল পিকু ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications