দীপিকা-ক্যাটরিনার কীর্তিতে হতবাক প্রযোজক!

দীপিকা-ক্যাটরিনার কীর্তিতে হতবাক প্রযোজক!
মুম্বই, ১১ অগস্ট : বলিউডের দুই হটি দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের মধ্যে যে সবসময় একটা শীতল লড়াই চলছে তা কারোরই অজানা নয়। বলিউডের আলোচ্য বিষয় এই বি-টাউনের দুই তারকার লড়াই। কিন্তু প্রযোজক পরিচালকের তালিকায় এর কোনও প্রভাবই পড়েনি। দুই নায়িকার যে চাহিদা এখন সবচেয়ে বেশি তা তাঁরা নিজেরাও জানেন।

একে অপরের থেকে যাতে পিছিয়ে না পড়েন তার জন্য একদিকে যেমন দীপিকা নিজের পারিশ্রমিক বাড়িয়ে চলেছেন তেমনই বাড়াচ্ছেন ক্যাটরিনাও। আর এর ফলে সমস্যায় পড়ছেন কম বাজেটের প্রযোজকরা।

সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি এক মাঝারি বাজেটের ছবির জন্য এক প্রযোজক দীপিকা বা ক্যাটরিনাকে মূল চরিত্রে নিতে চাইছিলেন। কিন্তু তাঁদের পারিশ্রমিকের চাপে পড়ে নিজের ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়ার ইচ্ছা আপাতত মাথা থেকে বের করে ফেলেছেন প্রযোজক।

ওই প্রযোজকের কথায়, মুখ্য মহিলা চরিত্রের জন্য আমি দীপিকা পাডুকোন বা ক্যাটরিনা কাইফের কথা প্রথমে ভেবেছিলাম। কিন্তু যখন তাদের পারিশ্রমিক মূল্যের অঙ্কটা শুনলাম তখনই তাদের কথা মাথা থেকে বের করে দিয়েছি। অপেক্ষাকৃত কম পারিশ্রমিকে প্রথম তালিকাভুক্ত অন্য অভিনেত্রীর সঙ্গে চুক্তি সাক্ষর করেছি।

সূত্রের খবর অনুযায়ী, দীপিকা বা ক্যাটরিনা দুজনেই মোটামুটি ১৫ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক চাইছেন। যা শুনে প্রযোজকদের চক্ষু ছানাবড়া। তাই আপাতত আলিয়া ভট, শ্রদ্ধা কাপুরের মতো নতুন সেলিব্রিটি অভিনেত্রীদের উপরই নির্ভর করতে হচ্ছে প্রযোজকদের। কারণ আপাতত জনপ্রিয়তা পেলেও নিজেদের পারিশ্রমিক ধরাছোঁয়ার মধ্যেই রেখেছেন তাঁরা।

আসলে সে যুগ শেষ হয়েছে যখন অভিনেত্রীরা অভিনেতাতান্ত্রিক বলিউডে মাথা গুঁজে থাকত। এখন সময় এসেছে অভিনেতাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনেত্রীরাও নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স গরম করতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+