রণবীর কাপুরের 'চিটিং' যেভাবে হাতেনাতে ধরে ফেলেন দীপিকা, তারপর যা বলেছিলেন

সম্পর্কের ভাঙা-গড়া ঘিরে বহু তারকার জীবনের গতি পরিবর্তন বা উত্থান পতনও দেখেছে মায়ানগরী মুম্বইয়ের এই জমকালো জগত। সেরকমই দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর।

বহু সম্পর্ককেই গড়তে আর ভাঙতে সামনে থেকে দেখেছে বলিউড। সম্পর্কের ভাঙা-গড়া ঘিরে বহু তারকার জীবনের গতি পরিবর্তন বা উত্থান পতনও দেখেছে মায়ানগরী মুম্বইয়ের এই জমকালো জগত। সেরকমই দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। যাঁদের বলিউডে অভিষেকের সময়টা একইসঙ্গে শুরু হয়। আর তার সাথেই শুরু হয় তাঁদের সম্পর্ক। কিন্তু দীপিকা-রণবীরের সম্পর্কের শেষটা মোটেও রূপকথার মতো ছিল না। আর তার জন্য রণবীরকেই কিছুটা দায়ী করেন দীপিকা। দেখে নেওয়া যাক গোটা ঘটনার পরম্পরা।

ট্যাটু বানিয়েছিলেন ডিপস

ট্যাটু বানিয়েছিলেন ডিপস

রণবীরকে এতটাই ভালোবাসতেন দীপিকা , যে তাঁর নাম নিয়ে ঘারে আর কে ট্যাটুটিও করে ফেলেছিলেন তিনি। তবে সম্পর্ক ভাঙার পরেও আর সেই ট্যাটু মোছেননি দীপিকা। বিভিন্ন সাাক্ষৎকারে দীপিকা তাঁর কথায় বার্তায় বুঝিয়েছেন কীভাবে রণবীর তাঁকে ঠকিয়ে বেরিয়ে গিয়েছিলেন সম্পর্ক ছেড়ে। এই নিয়ে একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি একবার করে ফেলেন দীপিকা।

'শারীরিক সম্পর্কই সবকিছু নয়'

'শারীরিক সম্পর্কই সবকিছু নয়'

এক সাক্ষাৎকারে দীপিকা বলেন , তাঁর কাছে যৌনসঙ্গম মানে শুধু শারীরীক সম্পর্ক নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা মানবিক অনুভূমিতগুলোও বড় দিক। তিনি বলেন, 'আমি কোনও সম্পর্কে থাকাকালীন কখনওই কাউকে ঠকাইনি ' ।

'সম্পর্কে থেকে বোকা হওয়ার থেকে একা থাকা ভালো'

'সম্পর্কে থেকে বোকা হওয়ার থেকে একা থাকা ভালো'

নিজের পুরনো সম্পর্কের কথা তুলে , দীপিকা সাক্ষাৎকারে বলেন, কোনও সম্পর্কের মধ্যে থেকে বোকা হওয়ার চেয়ে একা থাকা ঢের ভালো। তিনি বলেন, 'এই জন্যই হয়তো আমি আগে অনেকত কষ্ট পেয়েছি। ' প্রসঙ্গত, রণবীর যে তাঁকে ঠকিয়েছিলেন তা বারবারই প্রসঙ্গক্রমে বলেছেন দীপিকা। নানা সাক্ষাৎকারে , নানা ভাবে ভঙ্গিমায় তা বলে দেন ডিপস।

রণবীরের স্বীকারোক্তি

রণবীরের স্বীকারোক্তি

রণবীর দীপিকার প্রতি যা করেছেন তা সহজভাবেই মেনে নিয়েছেন। গতবছরেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'হ্যা, আমি দীপিকাকে ঠকিয়েছি। কিছুটা অপরিণত মানসিকতা আর অঅনভিজ্ঞতার জন্যই এই কাজ করেছি। অনেক কিছুর হাতছানি এড়াতে না পেরেই এই কাজ করেছি।'

দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন দীপিকা

দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন দীপিকা

দীপিকা গত বছরে এক সাক্ষাৎকারেই জানান, রণবীরের সঙ্গে ক্যাটরিনার খবর জেনে যাওয়ার পরও দ্বিতীয়বার রণবীরকে সুযোগ দিয়েছিলেন তিনি। কারণ দীপিকার কাছে সুযোগের 'ভিক্ষা' চেয়েছিলেন রণবীর, এমনটাই দাবি দীপিকার।

দীপিকা জানতে পারেন বাইরে কী করছেন রণবীর

দীপিকা জানতে পারেন বাইরে কী করছেন রণবীর

দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পরও দীপিকা জানতে পারেন যে রণবীর তাঁর সঙ্গে 'ডবল ডেটিং' করছেন। এরপরই দীপিকা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এক জায়গায়, এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন দীপিকাই।

বিচ্ছেদের পর দীপিকার কী মনে হয়েছিল?

বিচ্ছেদের পর দীপিকার কী মনে হয়েছিল?

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর , দীপিকা নিজেই স্বীকার করেন যে তিনি প্রচণ্ড অবসাদে চলে গিয়েছিলেন । প্রথমে তাঁর মনে হয়েছিল সমস্যাটা তাঁর নিজেরই। দীপিকা এই পর্সঙ্গে মুখ খুলে জানান,'...কিন্তু পরে মনে হয়েছিল , এটা যখন কারোর অভ্যাসে দাঁড়িয়ে যায় , তখন সেই সমস্যাটা সেই ব্যাক্তির, আমারা নয়। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+