কবে কিয়ারাকে বিয়ে করছেন? সিদ্ধার্থ নিজেই জানালেন সব পরিকল্পনা
কবে কিয়ারাকে বিয়ে করছেন? সিদ্ধার্থ নিজেই জানালেন সব পরিকল্পনা
বলিউডের জনপ্রিয় তারকা হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। পর্দার প্রেম এবার গড়িয়েছে বাস্তবে। এখন তারকারা কী করছেন, কোথায় যাচ্ছেন প্রায় সব কিছুই জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। অত্যন্ত জনপ্রিয় শো 'কফি উইথ করণ সিজন ৭’এর সেটে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেখানেই অভিনেতা কিয়ারা সঙ্গে বিয়ের বিষয়ে সমস্ত আপডেট শেয়ার করলেন।

বলিউড সিনেমা 'শেরশাহ’ ছবিতে এক সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিকে। অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করতে এবং অভিনেতাকে দেখা গিয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায়। সিনেমাটি খুব জনপ্রিয় একটি সিনেমা। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে হয়েছিল। তাঁর থেকেই প্রেম গরাতে শুরু করেছিল। যদিও কিছু দিন আগে শোনা যাচ্ছিল, তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এই কথাটি একবারে সত্যি নয়। তাঁর পরেও তাদের অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে। কবে তাদের চারহাত এক হবে, সেদিকেই তাকিয়ে সকল অনুগামীরা।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কফি উইথ করণ সিজন ৭’এর সেটে এসে জানান, অভিনেতা তাঁর বিয়ের বিষয়টি এখন সিক্রেট রাখতে চান’। এখন বিষয় নিয়ে আর কিছু নেই।
বলি পাড়ার হট সেনশেনের মধ্যে রয়েছে কিয়ার ও সিদ্ধার্থের নাম। কখনোও তাদের এক সঙ্গে দেখা গেছে বিমান বন্দরে, কখনোও বা রেস্তোয়ায়। তাদের জুটিকে খুব পছন্দ করে থাকেন অনুগামীরা। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের একঙ্গে নানান ছবি ও ভিডিও দেখা যায়।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে অভিনেতা ও অভিনেত্রীর একটি ডুয়েল ছবি শেয়ার হয়েছিল। যেখানে তাদের দেখে অনেকেই মনে করেছিলেন তাদের হয়তো বিয়ে হয়ে গেছে। এটা ছাড়া অন্য কিছু মানতে রাজি নন নেট নাগরিকরা। শেয়ার করা ছবিতে অভিনেতা ও অভিনেত্রীকে খুব সুন্দর দেখাচ্ছে। তাদের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছে সকলের।
কিয়ারা পরনে ছিল হলুদ রঙের লেহেঙ্গা ও সিদ্ধার্থ সবুজ শেরওয়ানিতে অসাধারণ সুন্দর লাগছে। আবার অনেক অনুগামীদের মতে, সঙ্গীতের দিন তাদের এই রকমই লাগবে।












Click it and Unblock the Notifications