এই গরমে ত্বককে হাইড্রেট রাখতে বলিউডের পাঁচ ডিভার টিপস মেনে চলুন
ত্বক হাইড্রেট রাখার টিপস
ভালো স্বাস্থ্যকর সুন্দর ত্বকের অধিকারী হতে চান না এমন নারী খুব কমই রয়েছে। কিন্তু আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, যখনই সম্ভব হচ্ছে শরীরচর্চাও করছেন কিন্তু আপনার ত্বক হাইড্রেট হচ্ছে না, যা আপনি বহু বছর ধরে চাইছেন। যদিও ত্বক হাইড্রেট রাখার গুরুত্বপূর্ণ টিপস হল প্রচুর পরিমাণে জল পান করা। তবে বলিউড তারকারা টিপস ও বিভিন্ন কৌশলের মাধ্যমে হাইড্রেশন গেমটিকে উচ্চতর পর্যায় নিয়ে গিয়েছে।
দীপিকা পানুকোন থেকে দিশা পাটানি সকলেই নিজেদের ত্বকের হাইড্রেশনের ব্যাপারে খুবই সচেতন। এবার সেই বলিউড ডিভাদের ত্বক পরিচর্চা ও হাইড্রেট রাখার কৌশল তুলে ধরা হল আপনাদের কাছে।

ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য অনেক আগে থেকেই নিজের ত্বককে সুন্দর ও হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল পান করেন। এছাড়াও তিনি ত্বক হাইড্রেট রাখার বিষয়ে ভালো মইশ্চারাইজারের ওপরও নির্ভর করে থাকেন। ঐশ্বর্য জানিয়েছেন যে ভালো ময়শ্চারাইজার তাঁর সেরা সৌন্দর্যের উপাদান।

দীপিকা পাড়ুকোন
দীপিকার জীবনে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে যে তিনি শোওয়ার আগে অবশ্যই নিজের মেকআপ তুলে শোবেন। তাঁর নিয়মিত ত্বক পরিচর্চার মধ্যে রয়েছে এক্সফোলিয়েটিং, মুখ পরিস্কার করা ও ভালো কোনও নাইট ক্রিম সহকারে ত্বককে হাইড্রেট রাখা।

সোনাক্ষী সিনহা
ত্বককে হাইড্রেট রাখতে সোনাক্ষীর প্রথম পছন্দ প্রাকৃতিক অ্যালোভেরা। এই অ্যালোভেরা তিনি তাঁর গোটা মুখে নিয়মিতভাবে মাখেন এবং মুখ ঘষেন হাল্কা হাতে। তিনি জানান এটা খুব সহজে শুকিয়ে যায় এবং তেলতেলে নয় বরং হাল্কা। তাঁর সুন্দর ত্বকের রহস্য এটাই।

দিশা পাটানি
ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিশা পাটানি সবচেয়ে স্টাইলিস্ট অভিনেত্রী। তাঁর ক্যান্ডিড সেলফিতে তাঁর ত্বক এত উজ্জ্বল কেন দেখায় তার রহস্য জানাতে গিয়ে দিশা জানান যে তিনি ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর জল পান করেন এবং তিনি তাঁর মায়ের কিছু ঘরোয়া টোটকা ত্বকের জন্য ব্যবহার করেন।

মালাইকা অরোরা
'বয়স হচ্ছে পুরনো ওয়াইনের মতো', এই কথাটা একমাত্র মালাইকা অরোরার জন্যই প্রযোজ্য। যোগব্যায়ামে অনুপ্রাণিত মালাইকা বেশিরভাগ সময়ে তাঁর মেকআপ ছাড়া লুকসের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় এবং তাঁর দারুণ সজীব ত্বক দেখে নেটিজেনরা অবাক হন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি তিনি শরীর চর্চা করেন এবং ইতিবাচক থাকার চেষ্টা করেন। এছাড়াও তাঁর ত্বক পরিচর্চার মধ্যে অ্যালোভেরা রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে।

বলিউড ডিভাদের ত্বকের যত্নের টিপস ছাড়াও আরও পাঁচটি বিউটি টিপস দেওয়া হল—
* দীর্ঘসময় ধরে গরম জলে স্নান নয়। চেষ্টা করবেন আপনার স্নানের জল যেন উষ্ণ থাকে গরম নয়।
* সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
* চেষ্টা করবেন বাড়িতে ডিআইওয়াই মাস্ক ব্যবহার করার, যা আপনার ত্বকের জন্য দারুণ।
* ত্বকের জন্য দারুণ ময়েশ্চারাইজার খুঁজে নিন
* সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications