'কৃষ্ণকলি' থেকে 'রানি রাসমণি' ,কোন সিরিয়ালে কার পর্দাফাঁস হবে এসপ্তাহে! দেখে নিন

এই সপ্তাবে ইতিমধ্যেই 'জি বাংলা'-য় হয়ে গিয়েছে 'কৃষ্ণকলি'-র মহাপর্ব। দ্বিরাগমনে শ্যামা নিজের বাড়ি গিয়ে কোন পরিস্থিতির সামনে এসে পড়েছে , তা দর্শকরা জেনে ফেলেছেন।

এই সপ্তাবে ইতিমধ্যেই 'জি বাংলা'-য় হয়ে গিয়েছে 'কৃষ্ণকলি'-র মহাপর্ব। দ্বিরাগমনে শ্যামা নিজের বাড়ি গিয়ে কোন পরিস্থিতির সামনে এসে পড়েছে , তা দর্শকরা জেনে ফেলেছেন। তবে এই সপ্তাহে 'করুণাময়ী রানি রাসমণি' ও 'সীমারেখা' সহ জি বাংলার একাধিক সিরিয়ালে রয়েছে জমজমাট চিত্রনাট্য।

করুনাময়ী রানি রাসমণি

করুনাময়ী রানি রাসমণি

জানবাজারে রানি রাসমণিদের রাজবাড়িতে বসছে আদালতের অধিবেশন। ইতিমধ্যেই রানি বিচারককে বহু কিছু শুনিয়েছেন। বিচারককে নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। তাই স্যামুয়েল আর রিচিকে উচিত শিক্ষা দিতে এক চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। নিস্তারিনীর আত্মার শান্তিতে এই কাজ তিনি করে উঠতে পারেন কি না , সেটাই দেখার।

কৃষ্ণকলি

কৃষ্ণকলি

দ্বিরাগমনে নিজের গ্রামে গিয়ে আক অদ্ভুত দোষারোপের শিকার হয় শ্যামা। দিশা তাঁকে চুরির অপবাদে ফাঁসানোর চেষ্টা করেন। প্রতিবাদ করে ওঠেন শ্যামা, সমস্ত কিছু শুনে অবাক হয়ে যান শ্যামার স্বামী নিখিল। কিন্তু এর পর শ্যামা কার পর্দা ফাঁস করেন , তা দেখতে এ সপ্তাহে চোখ রাখতে হবে 'কৃষ্ণকলি ' সিরিয়ালে।

সীমারেখা

সীমারেখা

এই সপ্তাহে বিন্দি জিতের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন। কর্ণর স্ত্রী হিসাবে তাঁর পরিচিতি ঘটছে। তাঁকে পরিবারের সঙ্গে দেখা করান রঞ্জনা।

ভানুমতীর খেল

ভানুমতীর খেল

মায়ার বিয়ে। আর সেই উপলক্ষ্যে কলি আর ভানু এবার ফের একবার মুখোমুখি । অন্যদিকে মোহিনী ও কুমার বাহাদুর মায়ার বিয়ে বন্ধ করে দেওয়ার ছক কষছেন। ভানু কি পারবেন,মায়ার বিয়ে বাঁচাতে। পাশাপাশি কলিকে ঘিরেও রয়েছে তাঁর প্রভূত চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+