'কৃষ্ণকলি'-র মহাপর্বে আজ থাকছে কোন চমক! কী বলছেন সিরিয়ালের 'নিখিল' নীল
টিআরপি-র হিসাব বলছে 'কৃষ্ণকলি' আপাতত জনপ্রিয়তার শিখরে। ক্রমেই বাড়ছে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা। সিরিয়ালের দুই চরিত্র শ্যামা আর নিখিলের বিয়ের পর এদিন এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হতে চলেছে।
টিআরপি-র হিসাব বলছে 'কৃষ্ণকলি' আপাতত জনপ্রিয়তার শিখরে। ক্রমেই বাড়ছে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা। সিরিয়ালের দুই চরিত্র শ্যামা আর নিখিলের বিয়ের পর এদিন এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হতে চলেছে।

এদিন , সন্ধ্যে ৭ টা থেকে ৮ টা পর্যন্ত চলবে 'কৃষ্ণকলি ' ধারবাহিকের মহাপর্ব। এই মহাপর্ব ঘিরে রীতিমত উচ্ছ্বসিত সিরিয়ালের নায়ক 'নিখিল' নীল ভট্টাচার্য। নীল বলছেন, এই মহাপর্বে লুকিয়ে রয়েছে বহু নাটকীয়তা। চিত্রনাট্যের একাধিক পরত খুলতে চলেছে এদিন। এদিকে, শোনা যাচ্ছে নিখিল আর শ্যামার বিয়ের পর তাঁরা যাচ্ছেন শ্যামারা গ্রামে। যাচ্ছেন দ্বিরাগমনে। আর সেখানে শ্যামা গিয়ে যাতে আর ফিরে আসতে না পারেন তার চেষ্টায় রয়েছেন দিশা।
শ্যামাকে মিথ্যে জালে ফাঁসিয়ে , চুরির অপবাদ দেওয়ার ফন্দি আঁটেন দিশা। শ্যামা কি আদৌ এই অপবাদ কাটিয়ে উঠতে পারবেন? এতে তাঁকে কেউ কি নেপথ্য থেকে মদত দিচ্ছেন ? যাবতীয় প্রশ্নের উত্তর দেবে আজ 'কৃষ্ণকলি' সিরিয়ালের মহাপর্ব।

Click it and Unblock the Notifications