মৃত্যুর ঠিক আগে গুগলে কী দেখতে চেয়েছিলেন সুশান্ত! আত্মহত্যা ঘিরে নয়া তথ্য
মৃত্যুর ঠিক আগের মুহূর্তেও গুগলে কী দেখতে চেয়েছিলেন সুশান্ত! আত্মহত্যা ঘিরে নয়া তথ্য
প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, অবসাদই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর নেপথ্যে বড় কারণ। প্রবল অবসাদে ভুগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে, এমনই কথা আপাতত উঠলেও, সুশান্তের মৃত্যু নিয়ে আদালতে একাধিক মামলা বহু প্রশ্ন তুলেছে।

এদিকে, সুশান্তের টুইটার প্রোফাইলের তথ্য নিয়ে বহুদিন ধরেই তদন্তে পুলিশ। সুশান্ত সিং রাজপুত টুইটারে শেষ কবে পোস্ট করেছেন, তা নিয়ে সাম্প্রতিক ধন্ধ শুরু হয়েছে। এদিকে, সুশান্তের মোবাইল ফোন সার্চ করে একাধিক তথ্য পেতে শুরু করেছে মুম্বই পুলিশের তদন্তকারী দল। মোবাইলে দেখা গিয়েছে, যেদিন সুশান্ত মারা যান, তার আগের রাতে তিনি গুগলে নিজের নাম সার্চ করেছেন। রাত ১০:১৫ মিনিটে এই নাম সার্চ করেছেন।
সুশান্তের এই গতিবিধি দেখে প্রাথমিকভাবে অনুমান চলছে, যে সম্ভবত নিজের স্টারডাম, নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তিত ছিলেন সুশান্ত। আর সেই কারণেই তিনি বারবার খোঁজ করছিলেন নিজের নাম গুগলে দিলে কী কী আসে , তা নিয়ে! যদিও সম্পূর্ণটাই জল্পনা স্তরে রয়েছে। তবে সুশান্তের এই গুগল সার্চ থেকেই বহু অজানা তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications