'জব উই মেট'! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হল শাহিদ ও করিনার, তারপর যা হল

শেষবার তাঁদের 'উড়তা পাঞ্জাব' ছবিতে তাঁরা অভিনয় করেন একসঙ্গে। তবে সেখানে জুটি হিসাবে তাঁদের কোনও দৃশ্যেই একসাথে দেখা যায়নি। করিনা কাপুর আর শাহিদ কাপুরের বিচ্ছেদ হয়েছে অনেক বছর কেটে গিয়েছে।

শেষবার তাঁদের 'উড়তা পাঞ্জাব' ছবিতে তাঁরা অভিনয় করেন একসঙ্গে। তবে সেখানে জুটি হিসাবে তাঁদের কোনও দৃশ্যেই একসাথে দেখা যায়নি। করিনা কাপুর আর শাহিদ কাপুরের বিচ্ছেদ হয়েছে অনেক বছর কেটে গিয়েছে। তারপর করিনা নিজের জীবনে এগিয়ে গিয়েছেন , সাইফকে বিয়ে করে এখন তিনি একেবারে পাক্কা ঘরনী। অন্যদিকে, শাহিদও সংসারী হয়ে উঠেছেন। এমন এক পরিস্থিতিতে আবারও এক পুরস্কার বিতরণী সভায় দেখা হয়ে গেল দুই 'প্রাক্তন'-এর।

'জব উই মেট'! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হল শাহিদ ও করিনার, তারপর যা হল

এক ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী, একটি ঘরে করিনার ফটো শ্যুট চলছিল। সেই সময়ে শাহিদও সেখানে ঢুকে পড়েন। আর পরিস্থিতি স্বভাবিক রাখতে, দু'জনেই খুবই স্বাভাবিকভাবে কথা বলেন। শাহিদ কিছু মজা মশকরাও করেন, যাতে ঘরের গুমোট ভাবটা বন্ধ করা যায়! আশপাশে উপস্থিত থাকা সকলের পক্ষেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে।

এর কিছুক্ষণ পরেই শাহিদ ও কারিনা কাপুরের সঙ্গে জ্যাকলিন ও সোনাম কাপুরকেও দেখা যায়। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এগিয়ে চলে যান করিনা ও সোনাম। প্রসঙ্গত, ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবির পর থেকেই বিচ্ছেদ ঘটে শাহিদ করিনার । এরপর ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন করিনা। সন্তান তৈমুরকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে, মীরা রাজপুতকে বিয়ে করেমেয়ে মিশার সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছেন শাহিদও। আর এরকম এক পরিস্থিতিতে আবারও দুই প্রক্তনের একসঙ্গে দেখা হওয়ার ঘটনা খবরের শিরোনাম কেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+