সেকি! বাবা হতে চলেছেন সলমন খান?
সুপারস্টার সলমন খানের বিয়ে হবে কী হবে না, হলে কবে হবে এইসব নিয়ে কৌতুহলের মধ্যে কেউ এটা খেয়ালই করেননি যে বাবা হতে চলেছেন সলমন খান।
সুপারস্টার সলমন খানের বিয়ে হবে কী হবে না, হলে কবে হবে এইসব নিয়ে কৌতুহলের মধ্যে কেউ এটা খেয়ালই করেননি যে বাবা হতে চলেছেন সলমন খান।
আজ্ঞে হ্যাঁ। তবে বাস্তব জীবনে নয় বরং পর্দায়। বজরঙ্গী ভাইজান ছবিতে ছোট্ট হরশালি মলহোত্রার সঙ্গে পর্দায় যে কেমিস্ট্রি ফুটিয়ে তুলেছিলেন সলমন তাতে প্রায় গোটা দেশ কাবু। এবার অন্য এক মিষ্টি সম্পর্কের কেমিস্ট্রি দেখাবেন সল্লু ভাই।

একটি সাক্ষাৎকারে একথা নিজে স্বীকার করেছেন তিনি। সলমন জানিয়েছেন, "আমার আগামী ছবিতে আমি ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করব। এই ছবি নাচ নিয়ে। হলিউডের স্টেপ আপ সিরিজের মতো অনেকটা।"
এই ছবির পরিচালনা করবেন কোরিওগ্রাফার থেকে পরিচালক হয়ে ওঠা রেমো ডি সুজা। এবিসিডি, এবিসিডি ২-এর মতো নাচের ছবির পর রেমোর ঝুলি থেকে কী বেরয় দেখা যাক।
আপাতত ১৯৬২ সালের ইন্দো-সিনো যুদ্ধ অবলম্বনে তৈরি টিউবলাইট ছবির কাজে ব্যস্ত সলমন। এছাড়াও আব্বাস জাফরের টাইগার জিন্দা হ্যায় ছবিতে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে সলমনকে।












Click it and Unblock the Notifications