নুসরত-মিমির প্রথম বক্তব্য সংসদ কক্ষে! কী চাইলেন যাদবপুর-বসিরহাটের সাংসদরা
সংসদে যেদিন শপথ নিয়েছিলেন সেদিনও দুই বঙ্গতনয়া ছিলেন গোটা দেশের লাইমলাইটে।
সংসদে যেদিন শপথ নিয়েছিলেন সেদিনও দুই বঙ্গতনয়া ছিলেন গোটা দেশের লাইমলাইটে। আর নিজেদের বক্তব্য যেদিন প্রথম সংসদে পেশ করেন নুসরত ও মিমি , সেদিনও ফের তাঁরা নজর কেড়েছেন। আর নুসরতের বক্তব্য সংসদে শুনে উচ্ছ্বসিত তাঁর স্বামী নিখিল জৈন।
|
নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট
নিখিল জৈন তাঁর ইন্সটাগ্রাম পোস্টে স্ত্রী নসুরত জাহানের ভূয়সী প্রশংসা করেন। পোস্ট-এ নুসরতের প্রশংসাবাণীতে তিনি লেখেন '.. প্রণাম। তোমার জন্য গর্ব হচ্ছে।'
|
মিমির দাবি সংসদে
অভিনেত্রী মিমি চক্রবর্তী সংসদে পা রাখতেই নিজের সংসদীয় এলাকার জন্য দুটি ফ্লাইওভারের দাবি করেন। চম্পাহাটি ও সোনারপুর ফ্লাইওভারের জন্য সংসদে সরব হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
|
নুসরত বলেন..
সংসদে দাঁড়িয়ে নুসরত চেয়েছেন সেনা জওয়ানদের সন্তানদের জন্য বিশেষ কেন্দ্রীয় বিদ্যালয়। যেহেতু বিসরহাট একটি সীমান্তবর্তী এলাকা, তাই সেখানে মোতায়েন সেনা জওয়ানদের সন্তানদের জন্য তিনি কেন্দ্রীয় বিদ্যালয় দাবি করেছেন এই সদ্যবিবাহিত তৃণমূল সাংসদ।












Click it and Unblock the Notifications