সুশান্তকে ছেড়ে রিয়া বেরিয়ে এসেছেন শুনে মহেশ ভাট কী বলেছিলেন! প্রকাশ্যে চ্যাটের স্ক্রিনশট

সুশান্তকে ছেড়ে রিয়া বেরিয়ে এসেছেন শুনে মহেশ ভাট কী বলেছিলেন! প্রকাশ্যে চ্যাটের স্ক্রিনশট

১৫ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। আর ৮ জুন সুশান্তকে ছেড়ে বেরিয়ে আসেন রিয়া চক্রবর্তী। এই দুই তারিখের মধ্যে যোগ সূত্র খোঁজার চেষ্টা করেছেন অনেকেই। কারণ এই দুটি তারিখের মাধে রিয়া চক্রবর্তী ও মহেশ ভাট ১৬ বার ফোনে কথা বলেন বলে খবর ছিল।

সুশান্তকে ছেড়ে রিয়া বেরিয়ে এসেছেন শুনে মহেশ ভাট কী বলেছিলেন! প্রকাশ্যে চ্যাটের স্ক্রিনশট

এদিকে, আজ একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতে শুরু করে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে মহেশ ভাটের সঙ্গে রিয়া ৮ জুনের পর কী কী কথা বলেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে মহেশ ভাটের ছবি 'জলেবি'তে রিয়ার চরিত্রটির নাম ছিল আয়েষা। যে ছবিটি বাংলা ছবি 'প্রাক্তন' এর গল্পের সঙ্গে হুবহু মিলে যায়।

৮ জুনের চ্যাটে রিয়া লিখছেন, ' আয়েষা আগে এগিয়ে এসেছে স্যার.. মনটা বড্ড ভারী কিন্তু শান্তি পাচ্ছি। আমাদের শএষ ফোন কলই আমার কাছে ওয়েক আপ কল ছিল। আপনি তখনও আমার এঞ্জেল ছিলেন, আজও তাই। ' মহেশ পরে লেখেন, ' আর পিছনে ফিরে তাকিওনা। যেটা অবসম্ভাবি সেটাকে সম্ভব কর। তোমার বাবাকে আমার ভালোবাসা জানিও। তিনি খুশি হবেন।'

উল্লেখ্য, দুজনের কথোপোকথনে প্রকট হচ্ছে যে সম্ভবত রিয়ার বাবা সুশান্তের সঙ্গে রিয়ার সম্পরর্ক মেনে নিতে পারছিলেন না। রিয়া চ্যাটে মহেশ ভাটকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ' আমার কোনও ভাষা নেই। আপনার জন্যই আমার জীবনের সব সেরা অনুভূতি। আমি ভাগ্যকে ধন্যবাদ জানাই। আপনার সহ্গে আমার দেখা হওয়ার জন্য। আপনিই সঠিক। ..' এরপর রিয়া লেখেন, 'আমাদের দেখা হয়েছিল আজকের দিনটার জন্যই । কোনও ছবির জন্য নয়। একেবারে অন্য কারণে। আপনি আমাকে যা বলেছেন , তার সবটাই আমার কানে বাজছে।...' আর এই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতেই ফের সুশান্ত কণ্ডে নয়া মোড় নিতে শুরু করেছে ঘটনা প্রবাহ।

('ওয়ান ইন্ডিয়া বাংলা' এই চ্যাটের সত্যতা যাচাই করেনি। )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+