Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kartik Aryan: পারফেকশনিস্ট একা 'খান' নন, 'চন্দু চ্যাম্পিয়ন'-র জন্য কার্তিক আরিয়ান কী করেছেন শুনলে চমকে উঠবেন

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। চন্দু চ্যাম্পিয়ন ছবির প্রথম লুক শেয়ার করেছেন তিনি। তাতে তাঁর চেহারা দেখে অবাক নেটিজেনরা। চেনাই যাচ্ছে না কার্তিক আরিয়ানকে।

এতোদিন আমির খানকে পারফেকশনিস্ট বলে মনে করা হতো। কিন্তুন কার্তিক আরিয়ানের এই লুক সেই দাবিতে প্রশ্ন তুলে দিয়েছে। একা আমির খান নন বলিউডের আরও অনেক তারকাই যে ছবিতে নিজেদের লুক তৈরি করতে পারফেকশনের চরম সীমায় পৌঁছে যেতে পারেন কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়নের লুক সেটা বুঝিেয় দিয়েছে।

Kartik Aaryans new look in Chandu Champion

জানা গিয়েছে কার্তিক আরিয়ান নাকি এই ছবির লুক তৈরির জন্য ২০ কেজি ওজন কমিেয়ছেন। গোল্ড মেডেলিস্ট প্যালারিম্পিক চ্যাম্পিয়ন অ্যাথলিট মুরলিকান্ত পাটকরের চরিত্রে নিজেকে তৈরি করতে কোনও রকম কার্পণ্য করেনি কার্তিক আরিয়ান। একেবারে প্যারালিম্পিকের গোল্ড মেডেলিস্ট অ্যাথলিটের মতোই শরীর তৈরি করেছেন। এবং ল্যাঙ্গোট পরে দৌড়েছেন তিনি।

এই চেহারা তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। ট্রেনারের কথা মেনে বক্সিং করেছেন। কারণ তাঁর প্রয়োজন ছিল বক্সারের বডি তৈরি করার। ৯০ কেজি ওজন থেকে ৭২ কেজিতে কার্তিকের ওজন কমিয়ে আনা হয়েছে। খাবারের নিয়ন্ত্রণের পাশাপাশি শারীরিক কসরতেও জোর দিয়েছিলেন কার্তিক আরিয়ান। বক্সিং ছাড়াও স্কিপিং করতেন তিনি।

শরীর ঠিক রাখতে নিজের জন্মদিনের কেকও খাননি কার্তিক আরিয়ান। কেক কেটে বন্ধুদের সঙ্গে আনন্দ করলেও কেক মুখে দেননি তিনি। নিজের কাজের প্রতিতোটাই সচেতন ছিলেন তিনি যে কোনও ভাবেই সংযম থেকে সরে আসলেননি কার্তিক। একটা সময়ে আমির খানকে বলা হতো পারফেকশনিস্ট খান। তিনি চরিত্রের মতো করে নিজেকে গড়ে তুলতে কঠোর সংযম করতেন। এবার সেই তালিকায় কার্তিক আরিয়ানও জুড়তে চলেছে।

আগামী ১৪ জুন মুক্তি পাওয়ার কথা ছবিটির। কার্তিক আরিয়ান তাঁর নিজের ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে সঙ্গে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও ট্রেলার প্রকাশ্যে আসেনি তার আগেই সোশ্যাল মিডিয়ায় হইহই ফেলে দিয়েছে তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+