আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে বিপাকে উত্তরপাড়ার বিধায়ক, টলিপাড়ায় প্রায় একঘরে কাঞ্চন, কী বললেন
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা বাংলা। প্রায় প্রতিদিনই পথে নেমে প্রতিবাদ করছেন সকলে। এমকী টলিপাড়াও এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন সেখানে হঠাৎ করেই অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করে বসেছেন। তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছিলেন।
তারপরেই কাঞ্চনের বিরুদ্ধে এক প্রকার ফুঁসে উঠেছে টলিপাড়া। একে একে তারকারা সোশ্যাল মিডিয়ায় কার্যত কাঞ্চন মল্লিককে ধুয়ে দিয়েছেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীতো সরাসরি কাঞ্চন মল্লিকের নাম করে নিশানা করেছেন তিনি, ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'একটা সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক। তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।'

সুদীপ্তার পরে আবার ঋদ্ধি সেনও সরাসরি কাঞ্চন মল্লিককে নিশানা করেছেন। তিনিএও ফেসবুক পোস্টে তিনি লিখে্ছেন, 'যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয় তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক-সহ যে কোনও রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় নাl আপনাদের মতো কিছু লোকের ভোট চাওয়ার জন্য 'মানুষের পাশে থাকবো' বলা আর অঙ্ক টুকে পাশ করার চেষ্টা 'বাংলায় 'ভুল'।'
আবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কাঞ্চন মল্লিককে নিশানা করে চাটা মল্লিক বলে আক্রমণ শানিয়েছেন। ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক। শেষের এই টা টা মল্লিক। আবার অভিনেতা সুজয়নীল মুখোপাধ্যায়ও নিশানা করেছেন কাঞ্চন মল্লিককে। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, '"মাগন রাজার পালা" আমার আর কাঞ্চন অভিনীত নাটকের আমন্ত্রিত অভিনয় বাতিল হলো।' বেশ কষ্ট হচ্ছে। কিন্তু, বাস্তব বা মানুষের নিদান আসল।
সেটা গ্ৰহণ করতে হয়। উল্টো দিকে এটাও সত্যি, কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান, তা চিরকাল মনে গেঁথে থাকবে। অভিনেতা হিসেবে ওর লড়াই,ওর নিষ্ঠা, ওর দক্ষতা কে আজীবন শ্রদ্ধা করবো। বাকিগুলো ভুলে যাবারই নামান্তর।'
একের পর এক আক্রমণের মুখে পড়ে কাঞ্চন বলেছেন তিনি ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করেননি। কয়েকটা প্রশ্ন তুলেছেন মাত্র। তা নিয়ে যেকেউ মতপ্রকাশ করতে পারেন। এই নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চান না বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications