'স্ত্রী' কি দাপট দেখাতে পারল বক্স অফিসে! প্রকাশ্যে এল পরিসংখ্যান
৩১ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি। দু'দিনে ছবিটি ছবিটি ১৭.৬৯ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। এরমধ্যে শনিবার ১০.৮৭ কোটি টাকার ব্যবসা হয়ে গিয়েছে।
এক স্বাভাবিক ছন্দের শহর। সেখানে দেবীর বিশেষ পূজাকে উপলক্ষ্য করে ৪ দিন ধরে চলে উৎসব। তবে উৎসবেরদিনের চারটি রাত নিয়ে ফেলে আতঙ্কের চেহারা। এই চারটি রাতে বিভিন্ন বাড়ি থেকে উধাও হয়ে যান পুরুষরা। কথিত রয়েছে 'স্ত্রী' নামের কোনও আত্মা পুরুষদের বাড়ি থেতকে তুলে নিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? কোথায়ই বা নিয়ে যায় 'স্ত্রী'? এই প্রশ্নের জবাব দিয়েছে রাজকুমার -শ্রদ্ধা অভিনীত 'স্ত্রী'।

৩১ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি। দু'দিনে ছবিটি ছবিটি ১৭.৬৯ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। এরমধ্যে শনিবার ১০.৮৭ কোটি টাকার ব্যবসা হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে রবিবার ছবির বক্স অফিস কালেকশন আরও পোক্ত হবে। শুক্রবার একটু থমকে গিয়ে শুরু করলেও ছবিটি , দ্বিতীয় দিন থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে চলেছে।
ফিল্ম বিশ্লেষকদের মতে ছবি মুক্তির দ্বিতীয় দিনে এভাবে সাফল্য নিঃসন্দেহে 'স্ত্রী' কে এগিয়ে রাখবে । আপাতত রাজকুমার অভিনীত এই ছবিটি ঘিরে চড়ছে কৌতূহলের পারদ। মজার মোড়কে এক সামাজিক বার্তা দিয়েছে অমর কৌশিক পরিচালিত এই ছবি।












Click it and Unblock the Notifications