'কী এমন বলেছি যে আমাকে দেশদ্রোহী বলা হবে?'ফের গর্জে উঠলেন নাসিরুদ্দিন শাহ

উত্তরপ্রদেশের বুলন্দশহরের গোরক্ষক ইস্যুতে হত্যাকাণ্ডের ঘটনায় এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন নাসিরুদ্দিন শাহ। সেই বক্তব্যের ভিডিও গতকালই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

উত্তরপ্রদেশের বুলন্দশহরের গোরক্ষক ইস্যুতে হত্যাকাণ্ডের ঘটনায় এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন নাসিরুদ্দিন শাহ। সেই বক্তব্যের ভিডিও গতকালই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরুর আজ ফের একবার এই ইস্যুতে মুখ খোলেন তিনি।

কী এমন বলেছি যে আমাকে দেশদ্রোহী বলা হবে?ফের গর্জে উঠলেন নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ বলেন, 'আগে আমি যা বলেছিল তা একজন চিন্তিত ভারতীয় হিসাবে বলেছি। এর আগেও আমি এমন কথা বলেছি। আর আমি এমন কি বলেছি যে আমাকে দেশদ্রোহী বলা হবে?এটা খুবই অবাক করার মত ঘটনা।' পাশাপাশি তিনি বলেন, 'আমাকে সমালোচনা সহ্য করতে হবে। তাঁদের অধিকার রয়েছে আমার সমালোচনা করার। তেমনই আমারও সেই অধিকার রয়েছে। আমি শুধু সেই দেশ সম্পর্কে চিন্তা প্রকাশ করেছি যে দেশকে আমি ভালোবাসি। যে দেশ আমার ঘর। সেটা কী করে অপরাধ হতে পারে?'

উল্লেখ্য, গতকালে ভি়ডিও সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, 'বিষ ছড়িয়ে পড়েছে। এই জিন (আত্মা)কে বোতলে আবার ভরে ফেলা কঠিন।.. দেশের এরকম অনেক জায়গায় আমরা দেখছি একটি গরুর মৃত্যুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে।' এদিন নাসিরুদ্দিন শাহ প্রসঙ্গ তোলেন তাঁর সন্তানদের নিয়েও। তিনি জানান, তাঁর সন্তানদের কোনও ধর্মের গণ্ডিতে বেঁধে রাখেননি তাঁরা। কারণ তিনি ও স্ত্রী রত্না বিশ্বাস করেন 'খারাপ' ও 'ভালো'র সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। এরপরই নাসিরুদ্দিন শাহকে দেশদ্রোহী বলে কটাক্ষ করা শুরু হয়। তাঁকে পাকিস্তানে পাঠানোর দাবি তুলে সরব হয় বহু দক্ষিণপন্থী সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+