জোধপুর জেলে আসারাম বাপুর সাথে দেখা হতেই কী করলেন সলমন
সংবাদপত্রটির দাবি, আসারাম যেখানে বন্দি সেই ব্যারাকের মধ্য দিয়ে যাওয়ার সময় সলমনের সঙ্গে চোখাচুখি হয় আসারাম বাপুর।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত বলিউড তারকা সলমন আপাতত জোধপুর জেলের কয়েদি নম্বর ১০৬। জেলের অন্যান্য বন্দিদের মতোই বৃস্পতিবার রাতটি কাটিয়েছেন সলমন। উল্লেখ্য ,জোধপুর সেন্ট্রাল জেলে , সলমনের সঙ্গে একই সেলে থাকছেন ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপু। এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সেখানে আসারামের সঙ্গে দেখা হয় সলমনের।

সংবাদপত্রটির দাবি, আসারাম যেখানে বন্দি সেই ব্যারাকের মধ্য দিয়ে যাওয়ার সময় সলমনের সঙ্গে চোখাচুখি হয় আসারাম বাপুর। একে অপরের প্রতি সৌজন্যমূলক কথা বলেন। এরপর এগিয়ে যান সলমন। এদিকে, আজা সলমনের জামিনের শুনানি রিজার্ভ রাখার ফলে আরও একটি রাত সলমনকে জেলে থাকতে হচ্ছে। যে জোধপুর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে লাভজিহাদ কাণ্ডের আফরাজুলের খুনি শম্ভুলাল রেগার।
এদিকে, জানা গিয়েছে, গতরাতে জেলের রুটি আর সব্জি খেয়েছেন সলমন। সকালে তাঁর জন্য় স্থানীয় একটি হোটেল থেকে আমিষ খাবার আসলেও তা বাতিল করে দেয় জেল কর্তৃপক্ষ। তবে তিনি, কোনও ভাবেই সকালে চা বা কিছু নিতে চাননি। জানা গিয়েছে , সলমন নাকি জেল কর্তৃপক্ষেকে জিজ্ঞাসা করেন যে জেলর সেলটিতে কোনও গ্যাসিয়ারের ব্যবস্থা রয়েছে কী না। এর আগেও , পশু শিকার মামলায় জোধপুর জেলে বন্দি ছিলেন সলমন। সেই সময়ে তিনি জেল কর্তৃপক্ষকে জেলের বাথরুমগুলি পরিস্কারের জন্য বলেন।












Click it and Unblock the Notifications