ঋষভ পন্থের পথ দুর্ঘটনার খবরে কি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ঊর্বশী?
ঋষভ পন্থের পথ দুর্ঘটনার খবরে কি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ঊর্বশী?
শুক্রবার সকালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। ঋষভ শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন। পিঠ থেকে মাথায় চোট পেয়েছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুরকির নারসান বর্ডারের কাছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন, তবে তিনি পোস্টে কি লিখলেন?

নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা লিখেছেন,’ 'প্রার্থনা করছি...'। যদিও স্পষ্ট করে অভিনেত্রী কিছু না লিখলেও তিনি যে পোস্টটি উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের জন্য করেছেন, তা বুঝতে বাকি নেই কারোরই। ক্যপশনে লেখার পাশপাশি অভিনেত্রী নিজের একটি সাদা পোশাক পরা গর্জাস লুকের ছবিও পোস্ট করেছেন। অভিনেত্রীর লেখা এই পোস্টে অনেক অনুগামীদেরই কমেন্ট করতে দেখা গেছে।
জানা গিয়েছে, গুরুতর অবস্থায় ঋষভ পন্থকে সক্ষম হাসপাতালে। তারপর তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঋষভ পন্থের এই দুর্ঘটনার খবরে চিন্তিত হয়ে পড়েছেন অনুগামীরা। অনুগামীরা চাইছেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
বলা বাহুল্য, এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা জানিয়েছিলেন, একটি সিনেমার শুটিংয়ের সময় 'আরপি' আমার সঙ্গে দেখা করার জন্য সারা রাত অপেক্ষা করেছিলেন। হোটেলের বারান্দায় এসেও সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঘুমিয়ে পরেছিলেন। ১০ ঘন্টা পর আমি ঘুম থেকে উঠে দেখি সে আমাকে অনেক বার ফোন করেছিলেন। ১৬-১৭ মিসড কল দেখি পান্তের। আমি তাঁর কোনোও ফোন ধরতে পারিনি তাঁর। এই ঘটনাটি আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমার খুব খারাপ লেগেছিল যে কেউ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, অথচ আমি দেখা করতে পারিনি। যদিও আমি তাঁকে জানিয়েছিলাম মুম্বই এলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে।
যদিও পরে এই ঘটনার কারণে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঋষভ পন্থ। যদিও অভিনেত্রীর নাম করেই তিনি জানিয়েছিলেন, আমার খুব অবাক লাগে জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর জন্য সাক্ষাৎকারে লোকেরা কীভাবে মিথ্যা কথা বলেন। এমন অনেকেই রয়েছেন যারা তাদের খ্যাতি ও নামের পিছন খুব ছুটছেন। হে ঈশ্বর তাদের আপনি আশীর্বাদ করুন। যদিও পরে তিনি তাঁর পোস্টটি মুছে দেন।












Click it and Unblock the Notifications