অক্ষয়ের সঙ্গে এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরেও ব্রেকআপ হয়েছিল রবিনার, সম্পর্ক নিয়ে কী জানালেন ডিভা
অক্ষয় কুমারের সঙ্গে বাগদান হয়েছিল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। যদিও সে সম্পর্ক পরে ভেঙে গিয়েছিল। বর্তমানে অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে রবিনা কী জানালেন দেখুন।
বলিউডের হিট জুটির মধ্যে নাম রয়েছে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। তারা প্রায় সময়েই কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি, অভিনেত্রী অক্ষয় কুমারকে কিছু কথা জানিয়েছেন, তিনি বলেছেন, তাদের নাকি বাগদানও হয়েছিল, যদিও তিনি সেটি এখনও ভুলে গেছেন, আর কী বললেন রবিনা অক্ষয়ের সম্পর্কে, দেখুন।

কোন সিনেমার সেট থেকে পরিচয় হয়েছিল অক্ষয় ও রবিনার?
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'মোহরা'-তে একসঙ্গে অভিনয় করার সময় পরিচয় হয়েছিল অক্ষয়ের সঙ্গে রবিবনার। বক্স অফিসে সিনেমাটি হিটও হয়েছিল। তারপর ১৯৯৫ সালে তারা একসঙ্গে আলাদা ভাবে দেখা সাক্ষাতও করতে শুরু করেছিলেন। অভিনেত্রী জানান, নব্বই দশকের শেষের দিকে অক্ষয়ের সঙ্গে বাগদান হয়ে যায় অভিনেত্রীর। তারপরেই তারা কিন্তু আলাদা হয়ে যান বলে জানান অভিনেত্রী।

অক্ষয় সম্পর্কে কী জানালেন অভিনেত্রী?
অভিনেত্রী রবিনা জানান, সকলের জীবনে যেমন ভালোবাসা আসে, আমার জীবনেও তেমন এসেছিল। তারপর আমি সরে যাই অক্ষয়ের জীবন থেকে। আমি সরে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াই, ঠিক তেমনই অক্ষয়ও অন্য কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন। তাহলে এখানে হিংসার কথা কোথা থেকে আসছে। মোহরা সিনেমার সেট থেকে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল এবং আমরা একটা হিট জুটি ছিলাম। এখনও ঠিক তাই আছি।

বাগদানের কথা ভুলে গেছেন- রবিনা
প্রতি মানুষের জীবন সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যায়, আমাদেরটাও ঠিক তেমনই। কলেজের ছেলেমেয়ে প্রায় প্রতি সপ্তাতেই নিজের বয়ফেন্ড, গার্লফেন্ডদের বদলায়। তাহলে আমাদের বাগদানটা কেন কেউ ভুলতে পারছেন না, তা আমি জানিনা। নিজের নিজের জীবনে মানুষ এগিয়ে যায়। অনেকের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়, এসব কোনও বড় ঘটনায় নয়। ব্রেকআপের পর আমার মাথায় এই সব কিছু আর আসেনি। এমনটাই জানান রবিনা।

সুখেই রয়েছেন তাঁরা
রবিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনেতা টুইঙ্কেল খান্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন। তারপর ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তারপর তারা দুই সন্তানের বাবা মা হন। সন্তানের নাম আরভ ও নিতারা। অক্ষয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পর রবিনা ব্যবসায়ী অনিল থাদানিকে বিয়ে করেন। অভিনেত্রীও দুই সন্তানের জননী। মেয়ে রাশা থাদানি ও ছেলে রণবীর থাদানি। বর্তমানে দুই পরিবারই সন্তানদের নিয়ে বেশ সুখেই সংসার করছেন।
ছবি সৌ:ফিল্মিবিট












Click it and Unblock the Notifications