শার্লিন চোপড়াকে নিয়ে এবার মুখ খুললেন রাজ কুন্দ্রা, কি বললেন অভিনেত্রী সম্পর্কে?
শার্লিন চোপড়াকে নিয়ে এবার মুখ খুললেন রাজ কুন্দ্রা, কি বললেন অভিনেত্রী সম্পর্কে?
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। গত বছর তিনি অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, এখন তিনি জামিনে রয়েছেন। বর্তমানে একজন অভিনেত্রী ক্রমাগত রাজ কুন্দ্রার দিকে আঙুল তুলছেন। রাজ কুন্দ্রার ভিডিও নানান খারাপ মন্তব্য করেছেন। তিনি অন্য কেউ না, তিনি হলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এখন এই বিষয়ে রাজ কুন্দ্রা মুখ খুলতে বাধ্য হয়েছেন। এবার ব্যবসায়ী রাজ শার্লিনকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন অভিনেত্রী 'সমাজের জন্য বিপদ’। শুধু তাই নয় অভিনেত্রীকে গ্রেপ্তারের কথাও বলেছেন তিনি। টুইট করে শার্লিনের বক্তব্য নিয়ে কথা বলেছেন রাজ কুন্দ্রা।

উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে যখন পর্নোগ্রাফির মামলা চলছিল, তখন শার্লিন চোপড়া তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। এখন রাজ কুন্দ্রাও তাকে আক্রমণ করতে চাহড়ছেন না। শার্লিন চোপড়াকে লক্ষ্য করে এবার একটি টুইট করেছেন রাজ কুন্দ্রা। সেটি তিনি মহারাষ্ট্র সাইবার পুলিশকেও ট্যাগ করেছেন। তিনি জানিয়েছেন শার্লিন চোপড়া সমাজের জন্য বিপদ। তিনি আরও বলেন, আমার বিষয়ে যে অভিযোগ তুলেছে এক্স রেট কনটেন্ট তৈরী করেছে। স্ট্রিমিং সাইট অনলি ফ্যানসে অশ্লীল মন্তব্য করেছেন। তিনিই আবার অশ্লীলতা এবং নারী অধিকার নিয়ে কথা বলেন। তিনি আবার মহিলাদের অধিকার নিয়ে নানান কথা বলেন। তাহলে কী করে তিনি এই ধরনের নোংরামি করেন। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করা উচিত।
বলা বাহুল্য, ২০০৯ সালে বিগ বসে গিয়েছিলেন শার্লিন চোপড়া। আর তারপর থেকেই তিনি বেশ জনপ্রিয় ও পরিচিত হতে শুরু করেছেন। তিনি হায়দরাবাদে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তার বয়স ৩৫ বছর। দিল বোলে হাড়িপ্পা সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রী শাহিদ কাপুর ও রানি মুখোপাধায়ের সঙ্গেও অভিনয় করেছেন।
কিছুদিন আগে, যখন থেকে বলি অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন নির্মাণের অভিযোগ উঠেছে, তখন থেকেই অনেকবার রাজকে পাবলিক প্লেসে মুখ ঢাকতে দেখা গেছে। এ নিয়ে বহুবার ট্রোলের শিকারও হয়েছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তাকে অনেকবার ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু তার ভক্তরা কেন এমন করেন রাজ, তা জানার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন তবে এই নিয়ে রাজ কখনই তার নীরবতা ভাঙেননি। তবে এবার প্রথমবারের মতো এই রহস্য ফাঁস করলেন রাজ কুন্দ্রা।বলা বাহুল্য, পর্ন নির্মাণের জন্য গত বছর রাজ কুন্দ্রাকে জেলে থাকতে হয়েছিল। তারপর থেকেই নানান সময়ে তাঁকে মুখে মাস্ক পরে দেখা যায়। সেই ঘটনার নিজেকে নির্দোষ বলে মানেন রাজ। তিনি জানান, এই ঘটনায় তিনি যুক্ত নন। একদিন সব সত্যি সামনে আসবেই।












Click it and Unblock the Notifications