পরিণীতির সঙ্গে বিয়ে নিয়ে রাঘব কী বললেন?

বেশ কয়েকদিন ধরেই বিয়ে নিয়ে খবরের শিরোনামে রয়েছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় জুড়ে তাঁদের একসঙ্গে ডেটিং করার খবরও কিন্তু ছড়িয়েছে। তাঁরা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন! শোনা যাচ্ছিল তাঁরা নাকি ১০ এপ্রিল বাগদানও সারবেন!

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি রাঘব ও পরিণীতি। যদি এই গুজবকে তাঁরা কিন্তু অস্বীকার করেননি এবং নিশ্চিতত করেননি।

Parineeti Chopra


এক সাক্ষাৎকারে রাঘব চাড্ডাকে পরিণীতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। যদি তিনি বেশি কিছুই জাননি। তিনি জানান, পরিণীতি ও আমাকে একসঙ্গে দেখার পর থেকে নানান গুজব শুরু হয়েছে। তাঁরা কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। রাঘব জানিয়েছেন, তাঁরা একসঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশুনা করেছেন। তিনি জানান, 'আপকো জশন মাননে কা মাউকা মিলেগা’ (আপনারা খুব তাড়াতাড়ি উদযাপন করার সুযোগ পাবেন)।

তবে আর বেশি কিছু জানাননি তিনি। কী উদযাপনের কথা বললেন রাঘব, তা সময় এলে স্পষ্ট বোঝা যাবে বলে ভাবছেন অনুগামীরা। এক সংবাদিক রাঘব চাড্ডাকে জিজ্ঞাসা করেন, পরিণীতিকে নিয়ে অনেক কথা হচ্ছে। রাঘব এটা শুনে হেসে বললেন, 'আজ আম আদমি পার্টি সেলিব্রেট করার জন্য জাতীয় পার্টি হয়ে গেছে।’

Parineeti Chopra


কিছু দিনে আগেও রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

Parineeti Chopra


সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন। এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+