তবে কি আবার জুড়ছে সম্পর্ক! সারার সঙ্গে ছবি ভাইরাল হওয়া নিয়ে কী বললেন কার্তিক

কিছুদিন আগে উদয়পুরে সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের ছবি ভাইরাল হয়েছিল , তা নিয়ে অনুগামীরা নানান কথা বলছিলেন, এবার সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেতা কার্তিক।

গত কয়েকদিন ধরে বলিউডে অন্দরে সারা ও কার্তিককে নিয়ে নানান কথা শোনা যাচ্ছে, তারাই এখন অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছেন। কেউ কেউ বলছেন পুরানো প্রেম তবে আবার জোড়া লাগল, কারণ ভালোবাসার সপ্তাহতেই কার্তিক ও সারার একসঙ্গে ছবি ভাইরাল হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এমন ছবি ভাইরাল হয়েছে, তাদের দেখে বোঝা যাচ্ছেন না তাদের যে এখন আর সম্পর্ক নেই। তবে কি এখনও কার্তিকের মনে সারার জায়গা আছে? এমনই নানান প্রশ্ন ঘুরছে অনুগামীদের মনে।

কোথায় দেখা হয়েছিল সারা- কার্তিকের

কোথায় দেখা হয়েছিল সারা- কার্তিকের

কার্তিক সঙ্গে আগে বহুবার অনেক তারকাদেরই নাম জড়িয়েছে, সেই লিস্টে কে নেই ব্লুন তো! সারা আলি খান, নুসরত ভারুচা, কৃতি শ্যানন থেকে আরও অনেকের। তবে কার্তিক ও সারার যে আলাদা ভালো সম্পর্ক ছিল তা আমরা আগে কানাঘুষো ভালোই শুনেছি। তবে এবার উদয়পুরে কার্তিক ও সারার ছবি ভাইরাল হওয়ায় অবাক হয়েছেন অনেকে।

 কী জানালেন কার্তিক

কী জানালেন কার্তিক

তাদের দুজনের একসঙ্গে ছবি ভাইরাল হওয়া নিয়ে নানান কথা বলছেন অনুগামীরা, তাদের উদ্দেশ্যেই কার্তিক জানিয়েছেন, আমরা দুজনে একই সময়ে উদয়পুরে ছিলআম তাই দেখা হয়েছে ব্যস। তবে অনেক অনুগামীরাই আমাদের ছবি তুলেছে। তারপর বেশ হাসির ছলে অভিনেতা জানান, মাত্র দুটো ছবি ভাইরাল হয়েছে।

 কেন উদয়পুরে গিয়েছিলেন সারা

কেন উদয়পুরে গিয়েছিলেন সারা

চলতি মাসে সারা আলি খান নিজের মায়ের জন্মদিনের জন্য উদয়পুরে গেচ্ছিলেন আর সেখানেই শেহজাদা সিনেমার প্রচারের জন্য উপস্থিত ছিলেন কার্তিক। আর সেখানেই তাদের দেখা হয়েছিল, এই নিয়ে গুজব রয়েছে, সেই গুজবের উত্তর দিলেন অভিনেতা কার্তিক।

 কবে থেকে পরিচয় সারা- কার্তিকের

কবে থেকে পরিচয় সারা- কার্তিকের

২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমা 'লাভ আজ কাল'-এ একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। যদিও সিনেমাটি সেই সময় বক্স অফিসে ততটা সাফল্য অর্জন করতে পারেনি, তবে এই জুটিকে দারুণ পছন্দ করেছিলেন অনুগামীরা। শোনা গিয়েছিল একসঙ্গে সেই কার্তিক ও সারা নাকি ডেটও করেছিলেন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তারা আলাদাও হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+