ফের বলিউডে বিয়ের সানাই, কবে চারহাত এক হবে পরিণীতি-রাঘবের, কী জানালেন হার্ডি

বলিউড অভিনেতা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, তারা নাকি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! যদিও এখনও বিয়ে নিয়ে কিছু জানাননি পরিণীতি বা রাঘব। তবে, এবার তাঁদের বিয়ের দিলেন অভিনেতা ও গায়ক হার্ডি সান্ধু।

কী জানালেন হার্ডি

কী জানালেন হার্ডি

২০২২ সালের স্পাই থ্রিলার 'কোড নেম: তিরঙ্গা' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন পরিণীতি ও হার্ডি। সেই সময় থেকেই তাঁদের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এক সাক্ষাৎকারে হার্ডি সান্ধু জানিয়েছেন, আমি খুব খুশি, অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি, আমি আন্তরিক ভাবে চাইছি পরিণীতি ভালো থাকুক। আমি তাঁর সৌভাগ্য কামনা করছি।

 শুটিংয়ের কী জানিয়েছিলেন পরিণীতি

শুটিংয়ের কী জানিয়েছিলেন পরিণীতি

তিনি আরও জানান, স্পাই থ্রিলার 'কোড নেম: তিরঙ্গা' সিনেমার শুটিংয়ের সময় যখন আমাদের বিয়ের আলোচনা হতো সেই সময় পরিণীতি আমাকে জানিয়েছিল, ও যখন ভিতর থেকে অনুভব করবে যে বিয়ের জন্য সঠিক লোক পেয়েছেন, সেই সময়েই বিয়ে করবে পরিণীতি।

পরিণীতিকে শুভেচ্ছা জানালেন হার্ডি

পরিণীতিকে শুভেচ্ছা জানালেন হার্ডি

হার্ডি জানান, পরিনীতিকে ফোন করে আমি বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। এবার আমি নিশ্চিত পরিণীতি নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও আম আদমি পার্টির নেতা সঞ্জীব আরোরা তাঁর টুইটার প্রোফাইলে রাঘব ও পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারা একসঙ্গে খুব ভালো থাকুক। তাঁদের জন্য রইল আমার অনেক ভালোবাসা, আনন্দ ও আশীর্বাদ।

রাঘব ও পরিণীতিকে একসঙ্গে প্রথম কোথায় দেখা গেচ্ছিল

রাঘব ও পরিণীতিকে একসঙ্গে প্রথম কোথায় দেখা গেচ্ছিল

রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।

পরিণীতির আসন্ন ছবির নাম কী

পরিণীতির আসন্ন ছবির নাম কী

এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+