Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ের ঘটনায় মোদীর দেওয়া হুঙ্কার নিয়েই কড়া বার্তা দিলেন রোহিত শেট্টি
পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত দেশ। আর যে কারণে ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রীরাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ঘটনায় নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন, করেছেন শোকপ্রকাশও।
তিনি জানিয়েছেন, ভারত প্রত্যেক জঙ্গিকে খুঁজে বার করে তাদের যোগ্য শাস্তি দেবেই। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে বিহারের মধুবনীতে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী কিন্তু জঙ্গিদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি কিন্তু নীরবতাও পালন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, আমাদের দেশ প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে। এরপরেই তিনি বলেন, যারা ঘটানোর ষড়যন্ত্র করেছে অর্থাৎ ষড়যন্ত্রকারী ও যেসব সন্ত্রাসীরা রয়েছে যারাই এই কাজ করেছে তারা ভাবতেও পারবে না তাদের কি শাস্তি দেওয়া হবে? পৃথিবীর শেষ প্রাপ্ত পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে তিনি জানিয়েছেন।
আর এই মর্মান্তিক ঘটনায় কিন্তু স্তম্ভিত গোটা দেশ। এবার সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী মোদীর এই হুঙ্কার নিয়েই কড়া বার্তা দিলেন পরিচালক রোহিত শেট্টি। তিন জানিয়েছেন, আমরা তাদের খুঁজে বের করব। আর কী বললেন পরিচালক, জানুন।
পরিচালক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, তিনি বলেছেন, সন্ত্রাসবাদ কখনোই ভারতের তেজ, শক্তিকে ভেঙে ফেলতে পারবে না। তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর উক্তিটি আরেকবার বলেন। পৃথিবীর শেষ প্রাপ্ত পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে। '’আমরা তাঁদের খুঁজে বের করব। # পহেলগাঁও ,’’। আর এই ঘটনার জন্য শোক প্রকাশ করেন পরিচালক।
সন্ত্রাসীদের হামলার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি শাস্তি দেওয়া হবে, তারা ভাবতেও পারছে না তাঁদের জন্য কী শান্ত অপেক্ষা করছে। ১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি ও মনোবল জঙ্গি হানা কখনোই ভেঙে দিতে পারবে না। তাঁদের এই ইচ্ছাশক্তি দিয়েই জঙ্গিদের ধ্বংস করে ছাড়বে ভারত।
পহেলগাঁওয়ে যেভাবে সন্ত্রাসীরা নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, তাতে গোটা দেশ শোকস্তব্ধ। আর এই হামলায় আজ প্রিয়জনদেরকে যারা হারিয়েছেন তাদের পাশে ভারত আছে। আর আহতদের চিকিৎসার জন্য সরকার যথাযথ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পাশে আছেন বলে জানিয়েছেন ও সেই সঙ্গে তিনি দুই মিনিটের জন্য নীরবতাও পালন করেছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, যিনি কিন্তু এই সভায় অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র দেশ যেন ঐক্যবদ্ধ হয়।
মঙ্গলবার সন্ত্রাসী হামলার পর শাহরুখ খান, দিয়া মির্জা ,আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতন সেলিব্রেটিরাও কিন্তু শোকপ্রকাশ করেছে। মর্মান্তিক ভাবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও কিন্তু সমবেদনা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications