হিজাব বিতর্ক নিয়ে সরব অভিনেত্রী জায়রা ওয়াসিম, কী জানালেন তিনি
হিজাব বিতর্ক নিয়ে সরব অভিনেত্রী জায়রা ওয়াসিম, কী জানালেন তিনি
অভিনেত্রী জায়রা ওয়াসিম হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন। ১৯ ফেব্রুয়ারি শনিবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কর্ণাটকের হিজাবের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। সেখানে তিনি কর্ণাটকের স্কুল, কলেজগুলি সম্পর্কে তীব্র নিন্দা জানিয়েছেন।
জায়রা ওয়াসিম হিজাব নিয়ে কী বললেন
অভিনেত্রী হিজাবকে ঈশ্বরের বাধ্যবাধকতা বলে জানিয়েছেন। আমি নম্রতার সাথে হিজাব পরি। সেই সঙ্গে তিনি বলেছেন, 'আমি একজন মহিলা হিসাবে গর্ব বোধ করি হিজাব পরার জন্য। কলেজে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিশ্রুতি পালনের জন্য মহিলাদের আটকানো ও হয়রানির শিকার করা হচ্ছে ,এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই।

অভিনেত্রী হিজাবের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন
২০১৯ সালে অভিনেত্রী জাইরা বলিউড ত্যাগ করেছেন। ক্রীড়া গীত চলচ্চিত্র দঙ্গল ছবিতে অভিনয় করে তিনি বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছিলেন। ইনস্টাগ্রামে তিনি একটি হিজাব নিয়ে লেখা শেয়ার করেছেন। কলেজে যাতে পড়ুয়ারা হিজাব পরে না ঢুকতে পারে ও কর্ণাটকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে যে হিজাব পরা নিয়ে হয়রানির শিকার হতে হয়েছে তাঁর প্রতিবাদ জানিয়েছেন।

কী জানালেন বলি নায়িকা
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হিজাব উত্তরাধিকারসূত্রে প্রাপ্য। ইসলামীদের হিজাব পছন্দ নয় বরং একটি বাধ্যবাধকতামূলক। এটি তাঁদের পরতেই হয়। যে মহিলা হিজাব পরেন, তিনি তা ভালোবেসেই পড়েন।'
তিনি আরও জানান, 'আমি একজন মহিলা হিসাবে নম্রতা ও গর্ব বোধ করি হিজাব পরার জন্য। আমি ঘৃণা করি, শুধু ধর্মীয় প্রতিশ্রুতি পালনের জন্য মহিলাদের হিজাব পরা থেকে দূরে রাখার জন্য।'

অভিনেত্রীর মতে,
অভিনেত্রী জায়রা বলেন, মুসলমান মহিলাদের ওপর অন্যায় করা হচ্ছে। হিজাব ও শিক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়া ও অন্যটিকে ত্যাগ করার বিষয়টি খুব অন্যায়ের কাজ। এই ঘটনাটিকে আমি নিন্দা জানাই।

‘হিজাবের ঘটনাটি দুঃখজনক ঘটনা’-জায়রা
বলি অভিনেত্রী আরও জানান, এটি ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। এটি ক্ষমতায়নের জন্য করা হচ্ছে। কর্ণাটকের হিজাবের ঘটনাটি খুব খারাপ ঘটনা বলে তিনি অভিহিত করেন।
উল্লেখ্য, উল্লেখ্য, কর্ণাটকে হিজাব বিতর্ক তুঙ্গে! দেশের অনেক জায়গায়তেই এই ঘটনার জেরে প্রতিবাদে নেমেছে অনেক মানুষ। মুসলিম মহিলারা যাতে ক্লাসরুমে হিজাব পড়ে ঢুকতে পারে সেই বিষয় নিয়ে বিক্ষোভকারীরা অনেক জায়গাতেই বিক্ষোভ করেছে। কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি।
মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকে । কোনও অনুমতি ছাড়াই তাঁরা ভিতরে প্রবেশ করেন। জমিয়ত উলেমা-ই-হিন্দ এই হিজাব বিক্ষোভের আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে। যদিও হিজাব মামলার শুনানির অর্থাৎ বুধবার চতুর্থ দিন ছিল।












Click it and Unblock the Notifications