‘আদিপুরুষ’ সিনেমার টিজার দেখা পর কী বললেন দীপিকা চিখলিয়া, ট্রোলিং নিয়ে নীরবতা ভাঙলেন ওম রাউত

‘আদিপুরুষ’ সিনেমার টিজার দেখা পর কী বললেন দীপিকা চিখলিয়া, ট্রোলিং নিয়ে নীরবতা ভাঙলেন ওম রাউত

দক্ষিণের সুপারস্টার প্রভাস এবং অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত সিনেমা 'আদিপুরুষ’ বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ছিল। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে, যেটি দেখার পর অনুগামীদের তা একদম পছন্দ হয়নি। যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। টিজার দেখার পর শুরু হয়েছে নানান বিতর্কও। সাধারণ মানুষের পাশাপাশি এখন অনেক শিল্পীর প্রতিক্রিয়াও সামনে আসতে শুরু করেছে। বিখ্যাত পৌরাণিক সিরিয়াল মহাভারতে রামানন্দ সাগরের রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিখালিয়া। তিনিও এই সিনেমার টিজার প্রকাশ পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ওম রাউতও প্রতিক্রিয়া জানিয়েছেন।


কী জানালেন দীপিকা চিখলিয়া

দীপিকা চিখলিয়া বলেন, আমি এইমাত্র আদিপুরুষের টিজার দেখেছি। আমি মনে করি রামায়ণের গল্পটি একটি সত্য ঘটনা এবং এটিকে ভিএফএক্সের সঙ্গে যুক্ত করা, একদমই ঠিক হয়নি। এটি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। অনেকেই টিজার নিয়ে নানান কথা বলছেন। কিন্তু আমি টিজারে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু যদি তাই হয় তবে আমার মনে হয় যে সত্য দিয়ে বাল্মীকিজি এবং তুলসীজি রামায়ণ লিখেছেন তার সাথে তুলনা করা উচিত নয়। আমি মনে করি, এটি আমাদের ধরে রাখা উচিত, কারণ এটি আমাদের দেশের ঐতিহ্য। তাছাড়া অনেক অনুগামীরা দাবি করে জানাচ্ছেন, হনুমানের শরীরের সঙ্গে ইসলামিক পোশাকের মিল রয়েছে।

ওম রাউত কী বললেন

ওম রাউত কী বললেন

আদিপুরুষ সিনেমার টিজারের প্রতিক্রিয়া দেখে হতাশ হয়েছেন পরিচালক ওম রাউত। তিনিও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন। তিনি জানিয়েছেন, 'আমি সিনেমার টিজারের প্রতিক্রিয়া দেখে খুব হতাশ হয়েছি কিন্তু একদমই অবাক হইনি কারণ সিনেমাটি একটি বিগ বাজেটের ছবি। বড় পর্দার জন্য সিনেমাটি তৈরী করা হয়েছে। আপনি এর কিছু সিন কেটে দেখতে পারেন তবে এটি মোবাইলে দেখার ছবি নয়। যদি আমাকে এটি পছন্দ করতে দেওয়া হত, আমি কখনই এই টিজারটি ইউটিউবে প্রকাশ করতাম না। দর্শকদের কাছে সিনেমার টিজারটি পৌঁছানোর জন্য টিজারটি পোস্ট করা হয়েছে।'

কে অভিনয় করেছেন হনুমানের ভূমিকায়

কে অভিনয় করেছেন হনুমানের ভূমিকায়

আদিপুরুষ সিনেমার টিজার দেখে অনেক অনুগামীই হনুমানের লুক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই সিনেমায় হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত গজানন। অনেকের মতে, হনুমানের শরীরের সঙ্গে ইসলামিক পোশাকের মিল রয়েছে। হনুমান পরণে রয়েছে চামড়ার পোশাক। যার দাড়ি, গোঁফ কিছুই নেই। আর এমন লুকের জন্য ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+