কেন দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেতা আশিস বিদ্যার্থী?
জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। তারপর থেকে অনুগামীদের নানান জন নানান মন্তব্য করেছেন। রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন তিনি। তিনি কিন্তু অসমের মেয়ে। কলকাতার এক নামী ফ্যাশন হাউজে কর্মরতা তিনি।
অভিনেতা রূপালি বড়ুয়াকে বিয়ে করার আগে অভিনেত্রী-গায়িকা রাজশী বড়ুয়াকে বিবাহ করেছিলেন। অভিনেত্রী শকুন্তলার বড়ুয়ার কন্যা সঙ্গে বিয়ে হলেও সেই বিয়ে টেকিনি তাঁর। এবার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা আশিস।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পিলুর সঙ্গে আমার সমস্ত কিছু শেষ হওয়ার পর গতবছ্র আমি একটা ভ্লগিংয়ের কাজে যাই আর সেখানেই আমার সঙ্গে রূপালি দেখা হয়। তারপর থেকেই আমাদের কথা শুরু হয়। তখনই আমরা বুঝতে পারি আমরা দু’জনেই অনেক কষ্টের মধ্যে আছি।
তখন আমি ভাবি যে রূপালি জীবনকে নতুন করে দেখতে পারে এবং বিয়ে করার কথা বিবেচনা করতে পারে৷ আমি আশ্চর্যজনক অনুভব করছি যে আমি এমন একজনের সঙ্গে আছি যিনি তার জীবনের এই পর্যায়েও জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পারে। তার বয়স ৫০ আর আমার বয়স ৫৭, তাহলে একসঙ্গে ভালো থাকা সম্ভব নয় কেন?
অভিনেতা আরও জানান, রাজোশির সঙ্গে বিবাহবিচ্ছেদ আমার খুব কষ্ট দায়ক ছিল। পিলুর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। পিলু আমার বন্ধু, আমার স্ত্রী ছিল। দয়া করে মনে করবেন না যে , আমাদের সম্পর্কচ্ছদে কষ্ট হয়নি। বিচ্ছেদে অনেক ব্যথা রয়েছে। পিলু এবং আমি এবং মোগলি দুজনেই ব্যথার মধ্য দিয়ে গেছি। তবে আপনার কাছে একটি পছন্দ আছে। আপনি কি এটি মোকাবেলা করতে চান নাকি আপনি এটি নিয়ে দীর্ঘস্থায়ী হতে চান? তাহলে জীবন চলে যায়।

উল্লেখ্য, কলকাতার টালিগঞ্জে এক নামকরা ক্লাবে বসেছিল বিয়ের আসর। কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতি আর কুর্তায় দেখা মিলল আশিষের এবং সঙ্গে ছিল অসমের সাদা-লাল 'গামছায়’। বেশ সুন্দর লাগছিল অভিনেতাকে।অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি। সঙ্গে ছিল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোঁপা করে বাঁধা, হালকা মেকআপে ঝলমল করে উঠলেন আশিসের অর্ধাঙ্গিনী।
১৯৮৬ সালে অভিনয় সফর শুরু করেন আশিস বিদ্যার্থী। তিনশোটির বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। বর্তমানে ফুড ব্লগিংয়ের জন্য বেশ জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক অনুগামীরাই।












Click it and Unblock the Notifications