Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের শীর্ষস্থানীয় এই তারকাদের শখ কী, তা আপনি জানেন

বলিউডের শীর্ষস্থানীয় এই তারকাদের শখ কী, তা আপনি জানেন

প্রতিটি মানুষের জীবনে কিন্তু শখ থাকে, সেই সব পূরণ করবার জন্য সবাই কঠোর পরিশ্রম করতে হয়। এমন অনেক ব্যক্তিই রয়েছেন যারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেকে অনেক কাজ করে থাকেন।। তেমনি বলিউড তারকাদেরও জীবনে নানান শখ রয়েছে। কেউ কেউ নাচতে ভালোবাসেন। কেউ গান শুনতে, কেউ বা আবার গাড়ি চালাতে। জেনে নিন এই সকল তারকাদের জীবনের শখগুলি কী কী।

সলমন খান

সলমন খান

সলমন খান বলিউড ইন্ডাস্ট্রিতে দাবাং নামেই পরিচিত। তিনি দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন। তিনি আঁকতে খুব ভালবাসেন। সেই আঁকাগুলি তিনি তার বন্ধু এবং পরিবারের সদস্যদের গিফট করে থাকেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের বিগ বি নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই। জানেন তারও একটি সুন্দর শখ রয়েছে। তিনি ডায়েরি লিখতে খুব ভালোবাসেন। তার বাবার মতন তিনি অনেক চিন্তা ভাবনা করে মনের ভেতরের কথা এবং পারিবারিক কথা তিনি তার ডায়েরিতে লিখে রাখতে ভালোবাসেন। তাছাড়াও তিনি কবিতা লিখতে ভালোবাসেন। তেমনি পড়তেও খুব ভালবাসেন।

কঙ্কনা রানাওয়াত

কঙ্কনা রানাওয়াত

বলিউডের বিতর্কিত এবং চর্চিত অভিনেত্রীদের মধ্যে কঙ্কনা একজন। তিনি সবসময়ই খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটান। যখন তিনি একটু সময় পান তখন তিনি রান্না করেন। কারণ তিনি রান্না করতে ভীষণ ভালোবাসেন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউডের কিউট অভিনেতাদের মধ্যে শাহিদ কাপুর একজন। সুন্দর অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করে রাখেন। তাছাড়া তিনি একজন অসাধারণ ডিজেও। তিনি যখন পার্টিতে যান বা পার্টির আয়োজন করেন তখন তিনি গান বাজাতে খুব পছন্দ করেন। শুধু তাই নয় গানের তালে নাচতেও খুব পছন্দ করেন অভিনেতা।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় এবং বিখ্যাত অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার একজন। তিনি কিন্তু ছোটবেলা থেকেই মার্শাল আর্টের প্রতি তাঁর আলাদা চাহিদা রয়েছে। তিনি অবসর সময়ে মার্শাল আর্ট নিয়ে ব্যস্ত থাকেন। এটি তার শখ বলতে পারেন।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে ঋত্বিক রোশন একজন। তিনি কিন্তু অভিনেতা ছাড়া একজন ভালো নৃত্যশিল্পীও বটে। তিনি খুব ভালো নাচেন। তাছাড়াও তিনি খুব ভালো ফটো তোলেন। তার শখের মধ্যে এটি একটি। অবসর সময়ে তিনি হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

আলিয়া ভাটকে সকলেই চেনেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সিনেমা জগতে। এই অভিনেত্রী কিন্তু আঁকতে খুব ভালোবাসেন। তবে চারকল পেইন্টিং করা অভিনেত্রীর শখ।

দিয়া মির্জা

দিয়া মির্জা

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে দিয়া মির্জা একজন। তিনি দর্শকদের নানান সিনেমা উপহার দিয়েছেন। তার সুদক্ষ অভিনয় পছন্দ করেন সমস্ত অনুগামীই। যখন তিনি ছুটি পান বা তার অবসর সময় তিনি মৃৎশিল্প শিল্পের কাজ করেন। তাঁর শখের মধ্যে এটিও একটি।

আমির খান

আমির খান

আমির খান বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন। তার সিনেমা দেখার মতন। কারণ তার সুন্দর অভিনয়ে বুঁদ হয়ে থাকেন সকলে। তিনি খুব সুন্দর ড্রাম বাজান। তাছাড়াও ড্রাম বাজানো তার শখের মধ্যে পড়ে। তার ড্রাম বাজানো শুনলে আপনাকেও মুগ্ধ হয়ে থাকতে হবে।

সোনম কাপুর

সোনম কাপুর


নতুন করে অভিনেত্রীর সম্পর্কে বলার কিছু নেই। তবে তিনি শপিং করতে খুব ভালোবাসেন। অবসর সময়ে যখন তিনি সময় পান তখন তিনি বড় কোনও শপিংমলে গিয়ে কেনাকাটা করতে শুরু করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+