যাদবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী বিকাশরঞ্জনকে নিয়ে কী বলছেন মিমি! যাদবপুরে প্রচারে কোন কৌশল

যাদবপুরে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করেই রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সুগত বসু এই বারের লোকসভা নির্বাচনে লড়তে পারবেন না জানানোর পরই ওই কেন্দ্রে মিমির নাম ঘোষণা হয়

যাদবপুরে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করেই রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুগত বসু এই বারের লোকসভা নির্বাচনে লড়তে পারবেন না জানানোর পরই ওই কেন্দ্রে মিমির নাম ঘোষণা করেন মমতা। এবার ভোটের লড়াইয়ের ময়দানে নেমে বেশ কয়েকটি ফিল্মের শ্যুটিং পেছাতে বাধ্য হয়েছেন তারকা অভিনেত্রী। পাশাপাশি মুখ খুললেন প্রতিদ্বন্দ্বী বামপ্রার্থীস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়েও মুখ খোলেন তিনি।

২০১৯ ভোটযুদ্ধের আগে প্রতিদ্বন্দ্বী বিকাশকে নিয়ে কী বললেন মিমি! যাদবপুরে প্রচারে কোন কৌশল

মিমি এদিন মল্লিকপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান । প্রতিটি ভোটারের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন অভিনেত্রী। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্রে মিমির বিরুদ্ধে বামপ্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কার যাদবপুর কেন্দ্র এককালে ছিল বামেদের শক্ত দূর্গ। সেখানে বিকাশরঞ্জনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে মিমি বলছেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রতি তাঁর শ্রদ্ধা সম্মান রয়েছে। তাঁর আশীর্বাদ কামনা করছেন মিমি। সিনিয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি বয়জ্যেষ্ঠ হিসাবে প্রণামও জানিয়েছেন।

এদিন, বারুইপুরে রবীন্দ্রভবনে কর্মীসভায় যোগ দেন মিমি। নিজের এলাকায় রক্তদান শিবিরের মাধ্যমে তৃণমূলের তরফে প্রচার শুরু করেন তিনি। গরেমর অস্বস্তি উপেক্ষা করেও তিনি রীতিমত প্রচারকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+