উত্তাল বাংলা! এনআরএস কাণ্ডে সরব এবার স্বস্তিকা-ঋদ্ধি-কৌশিকরা
এনআরএস-এ জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত। সোমবার চিকিৎসকদের ওপর মারধরের পর থেকেই নিরাপত্তা নিশ্চিত করার দিতে গোটা বাংলা জুড়ে চিকিৎসকরা একজোট হয়ে রয়েছেন।
এনআরএস-এ জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত। সোমবার চিকিৎসকদের ওপর মারধরের পর থেকেই নিরাপত্তা নিশ্চিত করার দিতে গোটা বাংলা জুড়ে চিকিৎসকরা একজোট হয়ে রয়েছেন। এদিকে, চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পরিস্থিত আরও খারাপ হতে শুরু করে। চিকিৎসকদের ধরনা থেকে গণ ইস্তফার রাস্তায় হাঁটেন চিকিৎসকরা। যার জেরে গোটা বাংলা জুড়ে স্বাস্থ্য পরিষেবা রীতিমতো ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসক সমাজের পাশে দাঁড়ালেন টলিউডের সেলেব থেকে একাধিক বুদ্ধিজীবি ,সাহিত্যিকরা।
|
কৌশিক গঙ্গোপাধ্যায়
কৌশিক গঙ্গোপাধ্যায় এক টুইট বার্তায় অসুস্থ পরিবহ মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করে বার্তা দেন, 'তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি। .. '
ঋদ্ধি সেন
চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে অভিনেতা ঋদ্ধি সেনের দাবি , চিকিৎসক ও রোগীদের স্বার্থে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটা সমাধানসূত্রের জন্য় এগিয়ে আসেন।
|
স্বস্তিকা মুখোপাধ্য়ায়
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসকদের ডাকা ধরনায় তাঁর সম্পূর্ণ সমর্থন রয়েছে।
সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেগে এদিন সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্য়ায়ও নিজের সুর চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
অনিরুদ্ধ রায় চৌধুরী
অনিরুদ্ধ রায়চৌধুরীর দাবিও একই। তিনিও চেয়েছেন যেন যাতে সমস্ত চিকিৎসকরা নিরাপত্তা পান।












Click it and Unblock the Notifications