বলিউড-সুন্দরীদের এই আজব ডাকনামগুলি শুনলে তাজ্জব হতে হয়! রইল নামের তালিকা

বলা হয় , সুন্দরীর নাম যদি সুন্দর না হয়, তাহলে কোথাও গিয়ে একটা অমিল থেকেই যায়! আর এই মহিলারা তো যে সে কেউ নন! খোদ বলিউড তারকা , যাঁদের রূপ-সৌন্দর্যে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী।

বলা হয় , সুন্দরীর নাম যদি সুন্দর না হয়, তাহলে কোথাও গিয়ে একটা অমিল থেকেই যায়! আর এই মহিলারা তো যে সে কেউ নন! খোদ বলিউড তারকা , যাঁদের রূপ-সৌন্দর্যে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁদের নামে একটু আধটু কাব্য থাকা স্বাভাবিক। কিন্তু আলিয়া ভাট থেকে করিনা কাপুর, এঁদের সকলেই ডাক নাম কটু আজব। যা শুলে মনেই হয় না এ নাম কোনও অপরূপ সুন্দরীর।

করিনা কাপুর

করিনা কাপুর

করিনা কাপুরের জন্ম মুম্বইয়ের বিখ্যাত কাপুর বংশে। আর কাপুর বংশের রীতিই হল, ডাক নামের ক্ষেত্রে আজব ধরনের নাম দেওয়া। সেইউ রীতি মেনেই করিনার ডাক নাম বেবো! ছোটে নবাব সইফের স্ত্রীয়ের ডাক নাম 'বেবো'
ভাবলেই অবাক হওয়া স্বাভাবিক ব্য়পার।

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট

বলিউডের ব্যস্ততম নায়িকা আলিয়া ভট্ট। তাঁর মিষ্টি হাসিতে মাতোয়ারা বহু যুবকের হৃদয়। আর এই মিষ্টি অভিনেত্রী আলিয়ার ডাক নাম 'আলু' । তাঁর মা সোনি রাজদান তাঁকে মাঝে সাঝেই আদর করে 'আলু কাচালু' বলে ডাকেন। পরিবারের অনেকেই তাঁকে 'আলু কালু' বলেও ডাকেন!

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

তিনি এই মুহুর্তের আন্তর্জাতিক ডিভা। তাঁর রূপ সৌন্দর্য পাগল করেছে বহু পুরুষকেই। তবে বলিুডে অভিষেক বচ্চন প্রিয়াঙ্কাকে 'পিগি চপস' ডাকা প্রথম শুরু করেন। আর সেই থেকে এই নামই বিখ্যাত হয়ে যায়।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতের রূপে অনেকেরই বুকে ধুকপুকানি বেডে়ছে। এই বিখ্যাত অভিনেত্রীর ডাক নাম 'বাবলি'। বলিউডে অনেকেই তাঁকে এই নামে ডেকে থাকেন।

করিশ্মা কাপুর

করিশ্মা কাপুর

নীল চোখের সম্মোহনে নব্বইয়ের দশক মাত করেছিলেন করিশ্মা কাপুর। এই সুন্দরী অভিনেত্রীও কাপুর পরিবারের নিয়ম মেনে পেয়েছেন এক আজব ডাক নাম। তাঁকে তাঁর পরিবার থেকে ইন্ডাস্ট্রির অনেকেই 'লোলো' নামে চেনেন।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মধ্যে সমস্ত রকমের সৌন্দর্য যেন উপযুক্ত পরিমাণে দিয়ে গিয়েছেন পরমেশ্বর! আর কঙ্গনার চোখের চাউনি থেকে হাসি সমস্ত কিছুই যেমন তাঁর সৌন্দর্যের একটি দিক, তেমনই সুন্দর তাঁর ব্যক্তিত্ব। তবে এই ব্যক্তিত্ব একটু পুরুষালী হওয়ায় , তাঁর ঘনিষ্ঠ বন্ধুার তাঁকে 'আরশাদ' বলে ডাকেন। এমনই শোনা যায়, ইন্ডাস্ট্রির অলি গলিতে।

সোনাম কাপুর

সোনাম কাপুর

অভিনেত্রী সোনাম কাপুরকে অনেকেই মজা করে 'জিরাফ' বলে ডাকেন। তাতে অবশ্য একটু রাগ নেই এই সুন্দরীর! তাঁর উচ্চতার জন্য তাঁকে এমন নামে নাকি ডাকা হয় বলে দাবি অনেকের।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

স্বামী বিরাট কোহলি তাঁকে আদর করে 'নুষ্কি' বলে ডাকেন, অনুষ্কা সম্পর্কে একথা বিরাট আগেও বলেছেন। তবে অনুষ্কার আসল ডাকনাম 'নুসি'।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। পরিণীতির নামের সঙ্গে মিলিয়ে অবশ্য তাঁর ডাক নামের কোনও মিল নেই। পরিণীতির ডাকনাম 'তিশা'।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যর সৌন্দর্যের সামনে ঝুঁকে যায় গোটা দুনিয়া। তাঁর নীল চোখের মায়ায় বিদ্ধ বহু পুরুষ হৃদয়। আর এমন সুন্দরীর ভালো নামটি কাব্য়িক হলেও, ডাক নাম 'গুল্লু'! তাঁর পরিবার ওবন্ধুরা এমন নামেই তাঁকে চেনেন।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরকে সহ অভিনেতা বরুণ ধওয়ান 'চিরকুট' নামে ডাকেন। আর সেই থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই তাঁকে চিরকুট নামে ডাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+