'কৃষ্ণকলি'-র নিখিল কি শ্যামা সম্পর্কে সত্যিটা জানতে পারবেন ! জানুন বাকি সিরিয়ালে কী হতে চলেছে
বিভিন্ন জনপ্রিয় বাংলা সিরিয়ালের গল্প এই মুহূর্তে বহু আকর্ষণীয় মোড় নিতে চলেছে।
বিভিন্ন জনপ্রিয় বাংলা সিরিয়ালের গল্প এই মুহূর্তে বহু আকর্ষণীয় মোড় নিতে চলেছে। 'কৃষ্ণকলি'-তে যেমন শ্যামা সম্পর্কে নিখিলের ধারণা কী হতে চলেছে , তা নিয়ে রয়েছে রহস্য, তেমনই 'বকুলকথা' সিরিয়ালে রোশনী ঋষিকে বেশ কিছু প্রশ্ন করে সত্যিটা জানবার চেষ্টায় থাকে। এভাবেই বিভিন্ন সিরিয়ালে এই সপ্তাহে লুকিয়ে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় দিক। দেখে নেওয়া যাক কোন সিরিয়ালের গল্প কোনদিকে মোড় নিতে চলেছে।

বকুলকথা
রায় পরিবারে 'স্পিন দ্য বটল' খেলার সময় বিভিন্ন জন একে অপরকে প্রশ্ন করতে থাকে। এমন এক পরিস্থিতিতে ঋষিকে রোশনী প্রশ্ন করেন, বকুলকে বিয়ের আগে অন্য কাউকে সে ভালোবাসত কি না! এদিকে রোশনী জানেন, বর্ষাকে একটা সময় পছন্দ করতেন ঋষি?কিন্তু খেলার মধ্যে কী কোনও সত্যি বেরিয়ে আসবে? জানতে হলে চোখ রাখতে হবে 'বকুলকথা'।

কৃষ্ণকলি
ত্রিলোচনের থেকে শ্যামা সত্যিই কি টাকা নিয়েছেন? এই প্রশ্ন বার বার মনে গুরতে থাকে নিখিলের। এদিকে, নিজেকে নির্দোষ না প্রমাণিত করা পর্যন্ত চৌধুরী বাড়িতে প্রবেশ করতে অসম্মত হন শ্যামা। এরপর কোন দিকে মোড় নেবে সিরিয়ালের গল্প! তা জানতে চোখ রাখতে হবে 'কৃষ্ণকলি' -তে।

জয়ী
ফের একবার দাশগুপ্ত পরিবারে প্রবেশ করলেন মেঘা। সঙ্গে রয়েছেন সুকুমারও। তাঁদের একমাত্র উদ্দেশ্য অখিলেশের সঙ্গে মেঘার বিয়ে দেওয়া। তাঁরা কি পারবেন নিজেদের উদ্দেশ্য সফল করতে।

সীমারেখা
কর্ণকে কি থামাতে পারবেন রেখা? এই ঘটনা ঘিরে বহুদিন ধরেই কৌতূহল রয়েছে দর্শকদের মনে। এদিকে, বিন্দি ও জিৎকে এক করতে উদ্যত হয়েছেন রেখা। শেষমেশ রেখা নিজের লক্ষ্যপূরণে সফল হতে পারবেন তো!

অন্দরমহল
'অন্দরমহল'-সিরিয়ালের গল্প রীতিমত জমে উঠেছে । এবার পরমেশ্বরী এবার জুজুর সম্পর্ক এক সদ্যোজাতকে ঘিরে পাল্টাতে থাকে। সেই সম্পর্কের খতিয়ান কোন দিকে যায় , তা নিয়েই রয়েছে এই সপ্তাহে 'অন্দরমহল' সিরিয়ালের গল্পের আকর্ষণ।












Click it and Unblock the Notifications