হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন রণবীর কাপুর!

কিছুদিন আগেই বহু তরুণীর হৃদয় ভেঙে রণবীর জানিয়ে দিয়েছিলেন, আশা করি, খুব শীঘ্রই বিয়ে হবে। ক্যাটরিনা মায়ের সঙ্গে মাঝেমধ্যেই দেখা করতে গেলেও রণবীর আজ পর্যন্ত ক্যাটের মা সুজানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। তাই হঠাৎ রণবীরের লন্ডন যাওয়ার এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। তবে কি বিয়ের জন্য শাশুড়িকে রাজি করাতেই রণবীরের এই হঠাৎ লন্ডন ভ্রমণ।
রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক এখন বলিউডের সবচেয়ে 'হিট ও হট টপিক'। জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও একাধিকবার একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এই তারকা জুটিকে। ফ্রান্সে গত বছর ছুটি কাটাতে গিয়ে বেশ অন্তরঙ্গ মুহূর্তে ক্যামেরাবন্দীও হয়েছিলেন রণবীর ও ক্যাট। তামাশা ও ফ্যান্টমের শুটিং শেষ হলে আবারও রণবীর ও ক্যাটরিনা ছুটি কাটাতে যাবেন বলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে। কিন্তু কোথায় যাবেন তা এখনও গোপন।












Click it and Unblock the Notifications