'সেক্স টয় ' নিয়ে নয়া ভাবনা ! আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ
'সেক্স টয়' এমন একটি শব্দ যা নিয়ে সচারচর আলোচনা করতে খুব একটা অভ্যস্ত নন দেশের বহুজনই। আর বাঙালি মধ্যবিত্ত পরিবারে তো এসব নিয়ে আলোচনা একটি অস্বাভাবিক ঘটনা!
'সেক্স টয়' এমন একটি শব্দ যা নিয়ে সচারচর আলোচনা করতে খুব একটা অভ্যস্ত নন দেশের বহুজনই। আর বাঙালি মধ্যবিত্ত পরিবারে তো এসব নিয়ে আলোচনা একটি অস্বাভাবিক ঘটনা! তবে এবার এক বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে নামতে চাইছে সেক্স টয় নিয়ে ব্যবসায়! এরকম এক ভাবনা থেকেই তৈরি হচ্ছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'জাপানি টয়'।

সেক্স টয় এর দোকান খুলতে দিল্লির চাকরি ছেড়ে সোজা কলকাতায় আসেন মধ্যবিত্ত এক বাঙালি পরিবারের ছেলে। একদিকে 'সেক্স টয়' শব্দটি অন্যদিকে বাঙালির ব্যবসার উদ্যোগ, এই দুয়ের মিশেলে সেই ছেলেটির কী হাল হয় শেষপর্যন্ত তা জানার জন্য দেখতে হবে 'জাপানি টয়' সিরিজটি। এই ওয়েব সিরিজের পরিচালক সৌরভ চক্রবর্তী। সঙ্গে যোগ হয়েছে ট্রিকস্টারের প্রযোজনা।
আর কিছুদিনের মধ্যেই হৈচৈ ডট কম-এ শুরু হবে এই ওয়েব সিরিজের স্ট্রিমিং। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন রাজদ্বীপ গুপ্ত ও ইশা সাহা। কলাকুশলীরা সকলেই জানিয়েছেন এই সিরিজের স্ক্রিপ্ট এক্কেবারে অন্যরকমের। আর এতে কাজ করেত পেরে বেশ খুশি তাঁরা। এই সিরিজ দেখে অনেকেরই ছোলবেলায় পাড়ার প্রেম মনে পড়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications