পায়েল সরকার অভিনীত ওয়েব সিরিজ এনক্রিপ্টেড'-এর টিজার মুক্তি পেল

পায়েল সরকার অভিনীত ওয়েব সিরিজ এনক্রিপ্টেড'-এর টিজার মুক্তি পেল

টলিউডের বেশ বিখ্যাত পায়েল সরকার। তাঁর অভিনীত সিনেমা প্রায় সকলেই পছন্দ করে থাকেন। মনে আছে আপনাদের ব্লু হোয়েল গেমের কথা। এক সময় এই গেমে বুঁদ হয়ে অনেকের প্রাণ গিয়েছিল। আর এরকমই গল্প নিয়ে আসছে এনক্রিপ্টেট। এই ওয়েব সিরিজে অভিনয় করবেন অভিনেত্রী।

পায়েল সরকার অভিনীত ওয়েব সিরিজ এনক্রিপ্টেড-এর টিজার মুক্তি পেল


তবে, কি নিয়ে ছবির গল্প? দুই বোনের গল্প নিয়ে তৈরি হচ্ছে এনক্রিপ্টেট। চরিত্রের নাম দিয়া ও তনিয়া। প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়েন। আর এই কারণেই তার অনেক অর্থব্যয় হয়ে যায়। আর সেই কারনেই তানিয়া খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের মুখে পড়েন। আর তাই খুব সহজে অর্থের উপায় খুজতে থাকেন। আর এই খারাপ সময়েই একটি IT কোম্পানির 'ডার্ক ডেয়ার' নামের একটি অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। এই অ্যাপ ব্যবহারকারীকে কিছু সাহসী কাজ করার নির্দেশ দেয়। যা করতে পারলে ব্যবহারকারীরা টাকা লাভ করতে পারবেন বলে জানায়। আর মাদকের খরচ জোগাতে এই অ্যাপে কাজ শুরু করেন তিনি। এর মধ্যে একটি কাজ ছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে খুন করা। তবে, এর পর কী হবে সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে ওয়েব সিরিজটি। মুক্তি পেয়েছে আসন্ন ওয়েব সিরিজের ট্রিজার।

ছোট বোনের রহস্য মৃত্যুর কারণ খুঁজতে শহরে আসেন তানিয়ার দিদি দিয়া। আর সেখানে এসেই দিয়ার সঙ্গে আলাপ হয় তদন্তকারী অফিসার এসিপি হেমা সিং ও রিপোর্টার সোহাগের সঙ্গে। তখনই তিনি তাদের থেকে জানতে পারেন এই ডার্ক ডেয়ার অ্যাপটির বিষয়। এই জিনিসটি কীভাবে হাজার হাজার যুবতীকে আঁধারে থেলে দিচ্ছে। সে তাঁর বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, সে কী পারবে, তাঁর বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে, জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন ওয়েব সিরিজটি।

জানা গিয়েছে, আসন্ন সিরিজে পায়েল সরকার ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন ঐশ্বর্য্য সেনও। অম্রাল চক্রবর্তী রয়েছেন এই সিরিজের সুরের দায়িত্বে। কাহিনি ও পরিচালনা করছেন সৌপ্তিক সি। রণিতা দাস। থাকবেন প্রযোজনায়। অভিনয় করবেন ঐশ্বর্য্য সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ ও রনিতা দাস প্রমুখরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+