Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ভিডিও) ফিফা বিশ্বকাপ ২০১৪ নিয়ে পুনম পান্ডের সাহসী ভিডিও

(ভিডিও) ফিফা বিশ্বকাপ ২০১৪ নিয়ে পুনম পান্ডের সাহসী ভিডিও
নয়াদিল্লি, ১৭ জুন : গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে ফুটছে। ফিফা বিশ্বকাপ ২০১৪-য় ভর করে ফুটবল ছাড়াও গ্ল্যামার আর লাস্যে ভরে উঠেছে বিশ্ব ফুটবলের আঙিনা। এমন সময় কী আর চুপ করে বসে থাকা যায়। আর ব্যক্তিত্বটি যদি হন পুনম পান্ডে তাহলে তো কথাই নেই।

বিশ্বকাপের উত্তাপ আরও বাড়াতে এবার একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে। ফিফা দলের সমর্থনে এবার আরও সাহসী পুনম। রেশম বিকিনি ব্লাউজ আর এক ফালি সারঙে এবার আরও বেশি টক-ঝাল-মিস্টি এই মডেল।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/PUxS4xDvbdc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

বিশ্বকাপ চলাকালীনই পুনমের নতুন এই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। বলাই বাহুল্য যে এই ভিডিওটি নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। পুনমের উদ্দাম নাচ রয়েছে এই ভিডিওয়। ভিডিওটি এমন কিছু মুহূর্ত রয়েছে যা তরুণ ও যুবক মনে কামনার ঢেউ তুলতে পারে। শরীরের অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়তে পারে দ্বিগুণ হারে। বাড়তে পারে রক্তচাপ। যাঁদের হৃদযন্ত্র ততটা শক্তসামর্থ নয়, তারা অবশ্য এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকলেই ভাল।

উল্লেখ্য কিছুদিন আগেই রণবীর কাপুরের কনডম বিজ্ঞাপনের অণুকরণে একটি ভিডিও করে সাড়া ফেলে দিয়েছিলেন। আর এবার ফিফা বিশ্বকাপ ২০১৪ সমর্থনে বিকিনি নাচের দরুণ খবরে চলে এলেন।

২০১০ সালে গ্ল্য়াডরাগস এ মডেল হিসাবে এলেও পুনম প্রথম লাইমলাইটে আসেন ২০১১ সালে। ২০১১-র ক্রিকেট বিশ্বকাপের সময় ভারত জিতলে নগ্ন হওয়ার কথা ঘোষণা করেছিলেন পুনম। কিন্তু বিসিসিআইয়ের অনুমতি না মেলায় তিনি সে কথা রাখতে পারেননি। ২০১২ সালে আইপিএল ৫ এ কলকাতা নাইট রাইডার জিতলে ট্যুইটারে তাঁর একটি নগ্ন ছবি প্রকাশিত হয়।

শুধু ২০১১-১২-১৩ না, যখনই প্রচারের আলোয় আসার সুযোগ পান, তা ছাড়তে চান না পুনম। তাই নিজের পেশার দিক থেকে সেভাবে খ্যাতি বা প্রশংসা না কুড়লেও একের পর এক গিমিকে ভর করে খবরে প্রায়ই চলে আসেন পুনম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+