০ ডিগ্রি-র ইংলিশ চ্যানেলে বিকিনি পরে নববর্ষে স্নান ক্যাটরিনার, ভাইরাল ভিডিও-তে হাঁ ভক্তকুল

ক্যাটরিনা কাইফ বোনদের সঙ্গে ইংলিশ চ্যানেলের ঠান্ডা জলে সাঁতার কেটে স্বাগত জানালেন ২০১৯ সালকে। দেখুন সেই ভিডিও।

নতুন বছরকে স্বাগত জানাতে বলিউডের তারকাদের কেউ রাতভর পার্টি করেছেন কেউ পরিবারকে নিয়ে নির্জনে সময় কাটিয়েছেন, আবার করিনা কাপুর, অনুষ্কা শর্মাদের মতো অনেকে এই সময়টা কাটিয়েছেন দেশের বাইরে। এই তৃতীয় দলে ছিলেন ক্যাটরিনা কাইফও। তিনি আপাতত রয়েছেন ইংল্য়ান্ডে। নতুন বছরে তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন বেশ ব্যতিক্রমী ভঙ্গিতে।

বিকিনিতে উত্তাপ ছড়ালেন অবাধ্য ক্যাটরিনা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছে বরফ-শীতল ইংলিশ চ্যানেলে বিকিনি পরে তাঁর এক বোন ও বান্ধবীকে নিয়ে সাঁতার কাটতে। ভিডিও-র সঙ্গেই তিনি জানিয়েছেন সেখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রিতে রয়েছে। জলে সিক্ত হওয়ার পর তাঁর মনে হয়েছে গুরুজনদের কথা শুনে এরকম কাজ না করাই উচিত ছিল।

তবে শুধু এই বোধই নয়, ইংলিশ চ্যানেলের কনকনে ঠান্ডা জলে ডুব দিয়ে আরও বেশ কিছু উপলব্ধি হয়েছে এই বলিউড ডিভার। তিনি আরও লিখেছেন, গরমের সময়ই সমুদ্রে স্নান করা উচিত। কাউকে হিংসা করা উচিত নয়, কারণ প্রত্যেককেই তাঁর নিজের জীবনে লড়াই করতে হয়। মনকে সবসময় বর্তমানে ধরে রাখা উচিত।

জলে নেমে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ক্য়াটরিনা ও তাঁর দুই সঙ্গিনী। অল্প সময়ের মধ্যেই তাঁদের দৌড়ে পাড়ে উঠে আসতে দেখা যায়। আরেকটি ছবিতে তিনজনকেই বেলাভূমিকে তোয়ালে জড়িয়ে বসে থাকতে দেখা গিয়েছে। আপাতত ছুটি কাটাতে যেখানে আছেন সেখানকার আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। যা দেখে মনে হচ্ছে তিনি সম্ভবত সমুদ্র সৈকতের কাছাকাছি এক শান্ত ইংরেজ গ্রামে রয়েছেন।

View this post on Instagram

Holiday cheer🌟🎄💃

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

২০১৮ সালে তাঁর দুটি বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে। থাগস অব হিন্দোস্তান বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 'জিরো' ভালই চলছে। সবচেয়ে বড় কথা 'জিরো'তে ববিতার ভূমিকায় তাঁর অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+