গণপতির প্রতি ভক্তি আরও জাগাতে গণেশ চতুর্থীতে দেখুন এই বলি সিনেমাগুলি
হিন্দুধর্মে, গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করে থাকেন গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হবে এই বিশেষ পুজো। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গণেশ চতুর্থীর সময় যদি আপনি যদি বাপ্পাকে মন দিয়ে ডাকেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
এমনকি জীবনেও লেগে থাকবে সফলতাও। গণেশ চতুর্থীর সময় আপনি যদি বাড়িতেই থাকেন তাহলে এই সিনেমাগুলি কিন্তু দেখতে পারেন। এই সিনেমাগুলিতে গণপতির প্রতি ভক্তদের বিশ্বাস ও ভালোবাসাকে দেখানো হয়েছে। তালিকায় কোন কোন বলিউড সিনেমা রয়েছে, জানুন।

- ডন ২
১৯৭৮ সালের ছবি ডনের রিমিকেই তৈরি হয়েছিল ডন ২। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এখানে কিন্তু গণেশের একটি বিশেষ গান রয়েছে। আর যে গানটি সিনেমায় গাইতে দেখা গেছে কিং খানকে। তাই আপনিও যদি গণেশ ঠাকুরকে ভীষণ পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনিও দেখতে পারেন।
- অগ্নিপথ
গণেশ চতুর্থীর সময় অগ্নিপথ সিনেমাটি আপনি দেখতেই পারেন। ভাই বোনের ভালোবাসা ও গণেশের প্রতি ভক্তদের ভক্তি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। এই সিনেমায় অভিনয় করেছেন হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া।
- ওয়ান্টেড
প্রভু দেবা পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত একটি বলিউড সিনেমা হল ওয়ান্টেড। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে সলমন খান এবং আয়েশা টাকিয়াকে। এখানে একটি নাচের জায়গায় গনেশ চতুর্থীর বিশেষ উৎসবকে দেখানো হয়েছে। এই গানে দারুন নেচেছেন সলমন খান। তার নাচ দেখে মুগ্ধ ভক্তরা।
- সত্য
সত্য সিনেমাটি একটি গ্যাংস্টারকে ঘিরে তৈরি করা হয়েছে। গ্ণেশ চতুর্থীতে গণপতির বিসর্জনের সময় একজন গ্যাংস্টার একজন ব্যক্তির সবকিছু কেড়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে।
- অতিথি তুম কাব যাওগে
অতিথি তুম কাব যাওগে সিনেমাটির গল্প মুম্বাইয়ে বাস করে একজন দম্পতির উপর ভিত্তি করে। দূরের একজন আত্মীয় এই ব্যক্তির বাড়িতে একবার আসেন। সেখানে তিনি ব্যক্তিগত থেকে পেশাগত জীবনের উপর হস্তক্ষেপ করতে শুরু করেন। গণেশ চতুর্থীর সময় তাদের জীবনে আসে নতুন মোড়, তাই নিয়েই এই সিনেমার গল্প।
- জড়ুয়া
জড়ুয়া সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি এই সিনেমায় গণেশ চতুর্থী উপলক্ষ্যে দারুন নেচেছিলেন। যা দেখে মুগ্ধ হয়েছিলেন সকল ভক্তরা।












Click it and Unblock the Notifications