স্বাধীনতা দিবসের দিন পরিবারের সঙ্গে দেখুন বলিউডের এই দেশাত্মাবোধক সিনেমাগুলি
৭৪ পেরিয়ে ৭৫-এ পা দিল ভারতের স্বাধীনতা। আর এই দিনেই আড়ম্বরের সঙ্গে দেশবাসী পালন করবেন স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হবার পরেও নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে দেশবাসীকে এগোতে হয়েছে, তার প্রতিফলন উঠে এসেছে একের পর এক সিনেমার মধ্যে দিয়ে। তবে বাদ যায়নি বলিউড সিনেমাও। দশক ধরেই সিনেমার মাধ্যমে স্বদেশ চেতনা জাগ্রত করে রেখেছে। হিন্দি সিনেমাও এমন কিছু ছবি আট থেকে আশির অনুগামীদের অনুপ্রাণিত করে তা দেখে নিন। তা এক নজরে দেখে নিন।

রং দে বসন্তী
রাকেশ ওম প্রকাশ মেহেরা পরিচালিত সিনেমা রং দে বসন্তী। যেখানে অভিনয় করেছিলেন আমির খান। সিনেমাটিতে আধুনিক যুব সমাজের দেশাত্মবোধের এক অনন্য কাহিনী তুলে ধরা হয়েছিল। সিনেমা দেখলে চোখে জল ধরে রাখা কঠিন হয়ে পরে।

মঙ্গল পান্ডে
দ্য রাইজিং পরিচালক কেতন মেহতা পরিচালিত 'মঙ্গল পান্ডে: দ্য রাইজিং' সিনেমাটি ২০০৫ সালের ১২ অগাস্ট মুক্তি পেয়েছিল। সিনেমায় অভিনয় করেছেন আমির খান, টবি স্টিফেনস, রানি মুখোপাধ্যায়। আফগানিস্তানে যুদ্ধের সময় উইলিয়াম গর্ডন ও মঙ্গল পান্ডের মধ্যে মিত্র সম্পর্ক তৈরি হয়। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্তুজে গ্রুর মাংস ব্যবহার করে রাইফেল তৈরি করেন। তখনই হয়েছিল সিপাহী বিদ্রোহ। তা নিয়েই এই সিনেমার গল্প।

চট্টগ্রাম
১৯৩০ সালের পূর্ব বাংলার পটভূমিকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি সিনেমা। ১৪ বছর বয়সী এক বালকের জীবন কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমার গল্প। পরিচালক দেবব্রত সিনেমাটি পরিচালনা করেছিলেন।

নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো
২০০৪ সালের ৩ নভেম্বর মুক্তি পেয়েছিল 'নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো' সিনেমাটি। অভিনয় করেছেন শচীন খেদেকর, রাজিত কাপুর, দিব্যা দত্ত, আরিফ জাকারিয়া। সিনেমাটি পরিচালনা করেছিলেন শ্যাম বেনেগাল। সিনেমাটি ১৯৪১-৪৩ সালের নাৎসি জার্মানি এবং একই বছর জাপান-অধিকৃত এশিয়া এবং আজাদ হিন্দ ফৌজ তৈরি নিয়ে গল্প। সিনেমাটি শ্রেষ্ঠ ফিচার সিনেমা হিসাবে মনোনীত হয়েছিল।

দ্য লেজেন্ট অফ ভগত সিং
২০০২ সালে ' দ্য লেজেন্ট অফ ভগত সিং' সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। অভিনয় করেছেন অজয় দেবগন, সুশান্ত সিং, অখিলেন্দ্র মিশ্র। ওটিটি প্ল্যাটফর্মেও এই সিনেমাটি মুক্তি পেয়েছে। দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ হয়েছিল, তখন দেশবাসীর মধ্যে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তাই নিয়েই সিনেমার গল্প।

বর্ডার
১৯৯৭ সালের ১৩ জুন মুক্তি পেয়েছে 'বর্ডার' সিনেমাটি। জেপি দত্ত সিনেমাটি পরিচালনা করেছেন। এই সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না এবং পুনীত ইসার। ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।

সর্দার উধ্ম
জালিওয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সিনেমাটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। শুজিত সরকারের সিনেমা এটি।

কার্গিল
জেপি দত্তের দেশাত্মবোধক সিনেমা। এই সিনেমায় ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গড়ে ওঠা গল্প। সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সইফ আলি

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক হিন্দি সিনেমা ' উরি:
দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ২০১৯ সালের ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে। সিনেমাটির পরিচালনা করেছেন আদিত্য ধর। এই সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল, পরেশ রাওয়াল, ইয়ামি গৌতম। সিনেমাটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা। ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমাটি। সিনেমাটি ভিকিকে মেজর ভিহান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সরদার
এই বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। দেশাত্মবোধক সিনেমার মধ্যেও এটিও একটি।












Click it and Unblock the Notifications