'মহালয়া'-র এই ভিডিও উস্কে দিল বীরেন্দ্রকৃষ্ণ-উত্তম কুমার পর্ব
'আকাশবাণী আমায় বাদ দিয়েছে বলে আমি আকাশ বাদ দেওয়ার চেষ্টা করব? '.... ঠিক এমনই একটা প্রশ্ন ঘিরে উঠে আসে তাঁর নিষ্ঠা,... মহালয়ার দিনের 'মহিষাসুরমর্দিনী'- অনুষ্ঠানের স্তোত্রপাঠের প্রতি তাঁর শ্রদ্ধা ।
'আকাশবাণী আমায় বাদ দিয়েছে বলে আমি আকাশ বাদ দেওয়ার চেষ্টা করব? '.... ঠিক এমনই একটা প্রশ্ন ঘিরে উঠে আসে তাঁর নিষ্ঠা,... মহালয়ার দিনের 'মহিষাসুরমর্দিনী'- অনুষ্ঠানের স্তোত্রপাঠের প্রতি তাঁর শ্রদ্ধা । এমনই এক চরিত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বাঙালির মহালয়া যাঁর কণ্ঠস্বরে শুরু হয়, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবনের এক অধ্যায় নিয়ে আসছে ফিল্ম 'মহালয়া'। ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


একটা সময় আকাশবাণীর মহালয়ার অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয় প্রবাদ প্রতীম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। সেই বছর আকাশবাণীর স্টুডিওয় স্তোত্রপাঠ করেন বাংলার ম্যাটিনি আইডল উত্তম কুমার। আর সেখান থেকেই সূত্রপাত হয় এক বিতর্কিত পর্বের। সেই বিতর্কিত পর্ব ঘিরেই সৌমিক সেনের ছবি 'মহালয়া'।
ছবিতে বীরেন্দ্রকৃষ্ণের চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। উল্লেখ্য, সেই বিতর্কিত পর্বের পর কীভাবে ফের মহালয়ার দিনের স্তোত্রপাঠে ফেরানো হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে, তা নিয়েই ছবির
গল্প।












Click it and Unblock the Notifications