(ভিডিও) কী! বিগ বসের বাড়িতে সলমনকে কষিয়ে চড় মেরেছেন স্বামী ওম?

চ্যানেলের লাইভ শো-তে স্বামী ওমের দাবি, বিগ বসের বাড়িতে স্মোকিং রুমে সলমন খানকে কষিয়ে চড় মেরেছেন তিনি। চুলের মুটি ধরে টেনে ক্যামেরার সামনে আনার চেষ্টাও করেছিলেন। তাই বিগ বস তাঁকে বের করে দিয়েছে।

পৃথিবীতে এমন কিছু চরিত্র রয়েছে যাদেরকে কেউ পছন্দ করুক বা না করুক এড়িয়ে যেতে পারা যায় না। ২০১৬ সালে বিগ বস-এর বাড়ির এণনই আবিষ্কার হলেন স্বামী ওম। 'ঢপবাজিকে' একেবারে শিল্পের স্তরে নিয়ে গিয়েছেন এই ভণ্ড বাবা। কখনও তিনি জলের উপর হেঁটে বেড়ান, কখনও 'মিসাইল' আটকে দেন নিজের শক্তি দিয়ে, এবার তো একেবারে সলমনকে চড় কষিয়ে বসলেন।[এই নোংরা কাজ করে বিগ বসের বাড়ি থেকে বহিঃষ্কৃত ওম স্বামী]

একের পর এক কাণ্ডকারখানা করে প্রতিযোগীদের রোষের কারণ হয়ে উঠেছিলেন স্বামী ওম। শেষ মেষ একটা টাস্কের সময় সহ প্রতিযোগীদের গায়ে নিজের প্রস্রাব ছুঁড়ে বিগ বসের কোপে পড়েছিলেন স্বামী। বিগ বসের সিদ্ধান্তে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। [বিগ বস ১০ প্রতিযোগী স্বামী ওমজি চড় মেরেছিলেন এক মহিলাকে, দেখুন ভিডিও]

কী! বিগ বসের বাড়িতে সলমনকে কষিয়ে চড় মেরেছেন স্বামী ওম?

কিন্তু বাড়ি থেকে বেরিয়েও তো চুপ করে বসার মানুষ নন স্বামী ওম। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে শুরু করে দিয়েছেন ওম। এবং চ্যানেলের লাইভ শো-তে বাবজির দাবি, বিগ বসের বাড়িতে স্মোকিং রুমে সলমন খানকে কষিয়ে চড় মেরেছেন স্বামী ওম। সেখানে ক্যামেরা ছিল না কেউ সাক্ষীও ছিল না, তাই চুলের মুটি ধরে টেনে ক্যামেরার সামনে আনার চেষ্টা করেছিলেন। সেই কারণেই নাকি তাঁকে বিগ বস বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। [#BigBoss10 : এই প্রতিযোগীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি]

দেখে নিন ভিডিওতে কী বলেছেন স্বামী ওম।

এখানেই শেষ নয়, এর আগে অন্য একটি চ্যাট শোয়ে সলমন খানকে আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছিলেন স্বামী ওম। বলেছিলেন, সলমন হিন্দুত্ব বিরোধী, গোটা দুনিয়ার সামনে হিন্দুদের সংস্কৃতিকে অপমানিত করতে চান। সলমন নাকি বেগুনের সবজি বলে আমিষ খাবার খাইয়ে দিয়েছিলেন স্বামী ওমকে। ঠিক কী কী অভিযোগ করেছিলেন আর একটি ভিডিও ফুটেজে দেখে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+