(ভিডিও) দেখে নিন কীভাবে শাহরুখ বানালেন এইট প্যাক অ্যাবস

হয়তো তারই জবাব দিতে এবার টুইটারে নিজের ওয়ার্ক আউট ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। ফারহা খানের ওম শান্তি ওম ছবিতে সিক্স প্যাক অ্যাবসেই সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। এবার সেই ফারহারই হ্যাপি নিউ ইয়ার ছবিতে নিজেকে আরও কিছুটা 'আপগ্রেড' করে এইট প্যাক নিয়ে ফিরে এসেছেন কিং খান।
ছবির পরিচালক ফরহা খানের কথায়, "শাহরুখ এই এইট প্যাকের জন্য খুব কসরত করছিল। তাই যতক্ষণ না ও পুরোপুরি তৈরি হচ্ছিল আমরা চুপ ছিলাম কাউকে কিছু বলিনি। কারণ দর্শকদের আমরা চমক দিতে চেয়েছিলাম। একেবারে শেষের দিকে এই শুটগুলি হয়েছে যেখানে শাহরুখের এইট প্যাক দেখা গিয়েছে।"
ফারহার কথায়, "এইট নয় আসলে শাহরুখের পেটে ১০ খাঁজ রয়েছে। যদিও আমরা আটের কথাই বলছি। তবে আমার আগামী ছবিতে শাহরুখ টেন প্যাক অ্যাবস নিয়ে হাজির হবে।" অর্থাৎ ফারহা আপনি কী এটাই বলতে চাইছেন আপনার আগামী ছবিতেও ফের শাহরুখকেই দেখতে পাওয়া যাবে।

@ihrithik #bangbangdare my fav ab workout is to do all exercises. A Dirty gym/ Prashant 2 help & Farah to scream. http://t.co/WzSxulRgiH
— Shah Rukh Khan (@iamsrk) September 23, 2014

Click it and Unblock the Notifications