এখনও দেখেননি? এখুনি দেখুন পিকে ছবির মজাদার ট্রেলার

সূত্রের খবর অনুযায়ী, ছবির ট্রেলারটি প্রকাশ করার কথা ছিল শাহরুখ খানের ছবি হ্যাপি নিউ ইয়ার-এর মুক্তির দিন। প্রথম দিন থেকেই এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমির খান অন্য দুনিয়ার প্রাণী হয়েছেন। এবং ছবির ট্রেলারেও এটা স্পষ্ট যে তিনি সত্যি অন্য দুনিয়া থেকেই যেন এসেছেন।
এই ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। এই ছবিতে তাঁর নাম হয়েছে জগত জননী। একেবারে অন্য অবতারে দেখা যাচ্ছে অনুষ্কাকে। আমির ও অনুষ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, সঞ্জয় সিং রাজপুর, সঞ্জয় দত্ত, বোমান ইরানি প্রমুখ। রাজকুমার হিরানির এই ছবিটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।
দেখে নিন পিকে-র ট্রেলার
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/82ZEDGPCkT8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications