চরম ধমক অনুষ্কার! কার ওপর এমন ক্ষোভ মিসেস কোহলির, ভিডিও শেয়ার করে যে বার্তা দিলেন বিরাট
ওই ব্যক্তি রাস্তায় প্লাস্টিকের প্যাকেট ফেলে নোংরা করছিলেন । আর তা দেখেই চটে যান অনুষ্কা! গাড়ি থামিয়ে সেই ব্যক্তিকে ডেকে জানান, রাস্তায় এভাবে প্লাস্টিকের প্যাকেট ফেলা ঠিক কাজ নয়।
কথায় বলে, ঘরনী রেগে গেলে তাঁর ওপর কথা বলার সাধ্য কোন পুরুষের আছে! স্ত্রীয়ের রাগকে সকলেই সমীহ করে চলেন! বিরাট ঘরনী অনুষ্কার রাগের দৃশ্য তুলে ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ স্টার ভারতীয় ক্রিকেটার। তবে অনুষ্কার এই রাগ স্বামী বিরাটের ওপর নয়, পথ চলতি এক ব্যক্তির ওপর!

ওই ব্যক্তি রাস্তায় প্লাস্টিকের প্যাকেট ফেলে নোংরা করছিলেন । আর তা দেখেই চটে যান অনুষ্কা! গাড়ি থামিয়ে সেই ব্যক্তিকে ডেকে জানান, রাস্তায় এভাবে প্লাস্টিকের প্যাকেট ফেলা ঠিক কাজ নয়। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুষ্কার স্বামী বিরাট কোহলি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরাট স্পষ্ট বার্তা দেন। তিনি জানান , এভাবে কাউকে রাস্তা নোংরা করতে দেখলেই তাঁকে সঠিক পথ দেখান। অনুষ্কার ভিডিওকে উদ্দেশ্য করে বিরাট লেখেন, এভাবেই রাস্তা নোংরা করা ব্যক্তিদের ধরে কথা বলুন।
A post shared by Virat Kohli (@virat.kohli) on
উল্লেখ্য, ২০১৭ সালে স্বচ্ছ ভারত অভিযানের অন্যতম মুখ ছিলেন অনুষ্কা শর্মা। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে 'স্বচ্ছ ভারত অভিযান'-এর হয়ে তিনি প্রচারও করেন। নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও এই অভিযান সম্পর্কে প্রচার করেন অনুষ্কা।












Click it and Unblock the Notifications